মার্চ ১৭, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
অপরাধ বরিশাল

কলাপাড়ায় দিন-দুপুরে ৪ স্থানে সন্ত্রাসী হামলা, আহত ২

পটুয়াখালীর কলাপাড়ায় শ্রমিক লীগ পৌর কমিটির সাধারণ সম্পাদক তারেক বয়াতীর বাসস্ট্যান্ডের কার্যালয়সহ ৪ স্হানে সন্ত্রাসী হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

রোববার সকাল সাড়ে ১০ থেকে ১১ টার মধ্যে এ হামলা ভাংচুরের ঘটনা ঘটে।

তারেক বয়াতীর কার্যালয় ভাংচুরের আধা ঘন্টা পরেই হেলিপ্যাড মাঠের পশ্চিম পাশে বালু ব্যবসায়ী দেলোয়ারের অফিস ঘরে হামলা-ভাংচুর করা হয়। একটি মোটর সাইকেল ভাংচুর করা হয়েছে।

একইদিন সকালে ধুলাসার ইউনিয়নের চাপলী বাজার ইসলামিয়া মাধ্যমিক বিদ্যালয়ের দফতরি আব্দুল খালেককে তার সার ও কীটনাশকের দোকান থেকে নামিয়ে তাকে মারধর করা হয়েছে।

একই বাজারের সংখ্যালঘু সেলুন ব্যবসায়ী কিশোর চন্দ্র শীলকে দোকান থেকে নামিয়ে বেধড়ক মারধর করে গুরুতর জখম করা হয়েছে। সেখানকার রবিউল ভুইয়ার নেতৃত্বে এ হামলার ঘটনা ঘটে বলে আহতদের অভিযোগ।

প্রকাশ্যে দিনে-দুপুরে এভাবে সশস্ত্র হামলার ঘটনায় সরকারি দলের ভাবমুর্তি ভেস্তে যাচ্ছে বলে মনে করেন রাজনীতিবিদরা। আতঙ্কিত হয়ে পড়ছে সাধারণ মানুষ।

কলাপাড়া ও মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদ্বয় জানান, অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ নেয়া হবে।

সম্পর্কিত পোস্ট

বরিশাল-৪ আসনে ধানের শীষের পক্ষে প্রকৌশলীদের গণসংযোগ

banglarmukh official

বরিশালে খালেদা জিয়ার জীবনভিত্তিক প্রামাণ্যচিত্রের উদ্বোধন

banglarmukh official

বরিশালে প্রেমিককে ভিডিও কলে রেখে তরুণীর আত্মহত্যা

banglarmukh official

ঝালকাঠিতে যৌথবাহিনীর অভিযানে আটক ৪, মাদক-নগদ টাকা উদ্ধার

banglarmukh official

বরিশালে সাজাপ্রাপ্ত বিএনপি নেতা সেনাবাহিনীর হাতে আটক

banglarmukh official

সহকর্মীদের চোখের জলে সাংবাদিক তুষারের শেষ বিদায়

banglarmukh official