মার্চ ১৯, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
জেলার সংবাদ

চাঁদা না পেয়ে ধর্ষণের হুমকি দিলেন কাউন্সিলর!

চাঁদা না দেওয়ায় এক নারীর জমির বাড়ির দেওয়াল ভেঙে দিয়েছেন স্থানীয় কাউন্সিলর। একই সঙ্গে ওই নারীকে ধর্ষণের হুমকি দিয়েছেন বলে অভিযোগ করা হয়।

রোববার বিকেলে ঠাকুরগাঁও শহরের পুলিশ লাইন এলাকায় এই ঘটনা ঘটে।

ভুক্তভোগীর নারীর নাম রোমানা আক্তার। আর অভিযুক্ত জমিরুল ইসলাম ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। এ ঘটনায় সদর থানায় লিখিত অভিযোগ করেছেন ওই নারী।

অভিযোগ সূত্রে জানা যায়, রোমানা আক্তার তার শ্বশুরের দেওয়া জমিটি দীর্ঘদিন ধরে ভোগ করে আসছেন। রোববার সেই জমিতে দেওয়াল দিতে গেলে কাউন্সিলর জমিরুল ইসলাম তার বাহিনী নিয়ে কাজ বন্ধ করতে বলেন। কারণ জানতে চাইলে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেন তিনি। এসময় নির্মাণাধীন সেই দেওয়ালটি ভেঙে দেন।

একপর্যায়ে রোমানা আক্তারের ছোট ভাই সোহাগ বাধা দিতে গেলে তাকেও মারধর করা হয়। পরে কাজ বন্ধ রাখতে বলেন কাউন্সিলর। একই সঙ্গে টাকা না দিলে ওই নারীকে তুলে নিয়ে ধর্ষণের হুমকি দেন।

রোমানা আক্তার বলেন, আমি বাদী হয়ে থানায় একটি অভিযোগ দেই। আসামিকে গ্রেফতার করা হবে বলে ওসি আশ্বস্ত করেছেন। আমি চাঁদাবাজের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

এ বিষয়ে জানতে কাউন্সিলর জমিরুল ইসলামের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সম্পর্কিত পোস্ট

মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশু মারা গেছে

banglarmukh official

শিশু আছিয়ার জানাজায় অংশ নিতে মাগুরায় মামুনুল-হাসনাত-সারজিস

banglarmukh official

অটোরিকশায় ছাত্রীর সঙ্গে অশোভন আচরণ, ভিডিও ভাইরাল

banglarmukh official

বগুড়ায় স্কুলছাত্রকে শ্বাসরোধ করে হত্যা

banglarmukh official

মাগুরায় শিশু ধর্ষণ: ১৮০ দিনের মধ্যে বিচার শেষ করার নির্দেশ হাইকোর্টের

banglarmukh official

বোনের বাড়ি বেড়াতে এসে ধর্ষণের শিকার শিশু, ভগ্নিপতি ও শ্বশুর আটক

banglarmukh official