মার্চ ১৭, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
করোনা জেলার সংবাদ বরিশাল

ঝালকাঠিতে দুই চিকিৎসকসহ ৮ জনের করোনা শনাক্ত

ঝালকাঠির নলছিটি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, মেডিকেল অফিসার এবং এক কমিউনিটি ক্লিনিকের কর্মিসহ নতুন করে জেলা জুড়ে আরও ৮ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এরমধ্যে নলছিটি উপজেলাটিতেই রয়েছেন ৬ জন, জেলা সদরে এক জন এবং অপরজন রাজাপুর উপজেলার বাসিন্দা।

নলছিটি উপজেলায় নতুন ৬ জনের সাথে দ্বিতীয়বার পরীক্ষায় পুরাতন আরও দুজনের দেহে করোনা পজেটিভ রিপোর্ট এসেছে। শুক্রবার (১৯ জুন) রাতে ঝালকাঠি ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাক্তার আবুয়াল হাসান এ তথ্য জানান। তিনি আরও জানান, নলছিটি উপজেলায় স্বাস্থ্য বিভাগেই তিনজন নতুন করে করোনায় শনাক্ত হলেন।

এরমধ্যে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার শিউলি পারভীন, ডাক্তার সুমাইয়া ও সিএসসিপি শফিকুল ইসলামের দেহে করোনা ভাইরাস ধরা পড়েছে। আর এ নিয়ে জেলা জুড়ে শনাক্ত সংখ্য বেড়ে দাঁড়িয়েছে ১২০ জনে। ঝালকাঠিতে গত ১১ এপ্রিল একই পরিবারের তিন জনের শরীরে প্রথম করোনা ভাইরাস শনাক্ত হয়। এ পর্যন্ত জেলায় মোট মহামারি এ ভাইরাসটিতে ৪ জন মারা গেছে।

সম্পর্কিত পোস্ট

বরিশাল-৪ আসনে ধানের শীষের পক্ষে প্রকৌশলীদের গণসংযোগ

banglarmukh official

বরিশালে খালেদা জিয়ার জীবনভিত্তিক প্রামাণ্যচিত্রের উদ্বোধন

banglarmukh official

বরিশালে প্রেমিককে ভিডিও কলে রেখে তরুণীর আত্মহত্যা

banglarmukh official

ঝালকাঠিতে যৌথবাহিনীর অভিযানে আটক ৪, মাদক-নগদ টাকা উদ্ধার

banglarmukh official

বরিশালে সাজাপ্রাপ্ত বিএনপি নেতা সেনাবাহিনীর হাতে আটক

banglarmukh official

সহকর্মীদের চোখের জলে সাংবাদিক তুষারের শেষ বিদায়

banglarmukh official