মার্চ ১৭, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
অপরাধ প্রশাসন বরিশাল

নলছিটিতে দলিল লেখকের সেরেস্তা থেকে তহসিলদারের নকল সিল উদ্ধার, জরিমানা

ঝালকাঠির নলছিটি উপজেলার এক দলিল লেখকের সেরেস্তা থেকে ইউনিয়ন ভূমি অফিসের তহসিলদারের নকল সিল জব্দ করা হয়েছে।

আজ মঙ্গলবার দুপুর ২টার দিকে সহকারি কমিশনার (ভূমি) মো. সাখাওয়াত হোসেন অভিযান পরিচালনা করে এ সিল জব্দ করেন। নকল সিল উদ্ধারের ঘটনায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে নলছিটি সাবরেজিস্ট্রি অফিসের দলিল লেখক মো. মিজানুর রহমান মোল্লাকে এক হাজার টাকা জরিমানা করে করা হয়। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের কাজে জড়িত হবেন না বলে মুচলেকা দিয়েছেন ওই দলিল লেখক।

উপজেলা ভূমি অফিসের নাজির মো. রায়হান জানান, অভিযোগের পরিপ্রেক্ষিতে সহকারী কমিশনার (ভূমি) মো. সাখাওয়াত হোসেন উপজেলার শহরের ভেন্ডারপট্টি এলাকায় দলিল লেখক মিজানুর রহমান মোল্লার সেরেস্তায় অভিযান পরিচালনা করেন। অভিযানকালে তার ব্যবহৃত টেবিলে ড্রয়ারে উপজেলার কুলকাঠি ইউনিয়ন ভূমি অফিসের তহসিলদার মো. আলতাফ হোসেনের একটি নকল সিল পাওয়া যায়। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ওই দলিল লেখককে জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক সহকারি কমিশনার (ভূমি) মো. সাখাওয়াত হোসেন বলেন, ইউনিয়ন ভূমি অফিসের তহসিলদার নকল সিল পাওয়ার ঘটনায় দলিল লেখক মিজানুর রহমান মোল্লাকে জরিমানা করা হয়েছে। পাশাপাশি অন্য দলিল লেখকদের সতর্ক করা হয়েছে।

সম্পর্কিত পোস্ট

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার

Banglarmukh24

বরিশাল-৪ আসনে ধানের শীষের পক্ষে প্রকৌশলীদের গণসংযোগ

banglarmukh official

বরিশালে খালেদা জিয়ার জীবনভিত্তিক প্রামাণ্যচিত্রের উদ্বোধন

banglarmukh official

বরিশালে প্রেমিককে ভিডিও কলে রেখে তরুণীর আত্মহত্যা

banglarmukh official

ঝালকাঠিতে যৌথবাহিনীর অভিযানে আটক ৪, মাদক-নগদ টাকা উদ্ধার

banglarmukh official

বরিশালে সাজাপ্রাপ্ত বিএনপি নেতা সেনাবাহিনীর হাতে আটক

banglarmukh official