মার্চ ১৭, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
অপরাধ জেলার সংবাদ বরিশাল রাজনীতি

পটুয়াখালীর বাউফলে ছাত্রলীগ নেতার ক্ষতবিক্ষত লাশ উদ্ধার

পটুয়াখালীর বাউফলের নওমাওলা ইউনিয়নের ১নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি শুভঙ্কর হাওলাদারের (২৩) লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের দুই দিন পর খাল থেকে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।

বুধবার সকাল ৮টায় আদাবাড়িয়া-নওমাওলা ইউনিয়নের মধ্যবর্তী গোলাবাড়ী এলাকার খালে লাশটি ভাসমান অবস্থায় প্রথমে দেখতে পায় স্থানীয়রা।

পরে বাউফল থানা পুলিশ খবর পেয়ে লাশটি উদ্ধার করে। এ সময় লাশের গায়ে অসংখ্য ধারালো দায়ের কোপের চিহ্ন দেখতে পাওয়া যায় বলে স্থানীয়রা জানায়।

শুভংকর উপজেলার নওমাওলা ইউনিয়নের বটকাজল এলাকার সত্যরঞ্জন হাওলাদারের ছেলে এবং পটুয়াখালী সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের অনার্স তৃতীয় বর্ষের ছাত্র।

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, গত সোমবার বিকেল থেকেই নিখোঁজ ছিলেন শুভঙ্কর হাওলাদার। পারিবারিকভাবে বিভিন্ন এলাকায় খোঁজাখুঁজি করা হলেও এ বিষয়ে থানায় কোনো লিখিত বা মৌখিক অভিযোগ করা হয়নি।

বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান দেশ রূপান্তরকে জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সম্পর্কিত পোস্ট

গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার

Banglarmukh24

মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ

Banglarmukh24

অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল

Banglarmukh24

নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা

Banglarmukh24

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

Banglarmukh24

বরিশাল-৪ আসনে ধানের শীষের পক্ষে প্রকৌশলীদের গণসংযোগ

banglarmukh official