মার্চ ১৭, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
জেলার সংবাদ প্রশাসন বরিশাল

বরিশালে ‘ক্লু’লেস ডাকাতি মামলা উন্মোচন করে পুরস্কৃত এসআই দেলোয়ার

আলোচিত দুটি ‘ক্লু’লেস ডাকাতি মামলার রহস্য উন্মোচন করে সম্মাননা পেলেন বরিশাল মেট্রোপলিটন গোয়েন্দা (ডিবি) পুলিশের উপ-পরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন। কর্মক্ষেত্রে বিশেষ অবদান রাখায় পুলিশ কর্মকর্তাকে পুলিশ বিভাগের পক্ষ থেকে পুরস্কার দেওয়া হয়।

মঙ্গলবার (১৮ জুন) পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান তাঁর হাতে সম্মাননাসূচক ক্রেস্টটি তুলে দিয়েছেন।

পুলিশ সূত্র জানায়- ২০১৭ সালে মেট্রোপলিটন কাউনিয়া থানাধীন বরিশাল সদর উপজেলার শায়েস্তাবাত ও ২০১৮ সালে বিমানবন্দর থানাধীন ঘটকের চরে পৃথক দুটি ডাকাতি সংঘটিত হয়। কিন্তু দুটি মামলা তদন্ত পরবর্তী অভিযুক্তদের ধরতে ব্যর্থ হয় সংশ্লিষ্ট থানা পুলিশ।

পরে দুটি মামলাই তদন্তভার পান এসআই দেলোয়ার হোসেন। মামলা দুটির আসামিদের গ্রেপ্তারের পর রহস্যও উন্মোচনে সফল হন তিনি।

মূলত এই কারণেই এসআই দেলোয়ারকে এপ্রিল মাসে বেস্ট অফিসার পদক দেওয়া হয় বলে জানা গেছে। এসআই দেলোয়ার হোসেন কর্মক্ষেত্রে বিশেষ ভুমিকা রেখে এরআগেও প্রধানমন্ত্রীসহ একাধিক পদকে ভ‍ূষিত হন।

সম্পর্কিত পোস্ট

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার

Banglarmukh24

বরিশাল-৪ আসনে ধানের শীষের পক্ষে প্রকৌশলীদের গণসংযোগ

banglarmukh official

বরিশালে খালেদা জিয়ার জীবনভিত্তিক প্রামাণ্যচিত্রের উদ্বোধন

banglarmukh official

বরিশালে প্রেমিককে ভিডিও কলে রেখে তরুণীর আত্মহত্যা

banglarmukh official

ঝালকাঠিতে যৌথবাহিনীর অভিযানে আটক ৪, মাদক-নগদ টাকা উদ্ধার

banglarmukh official

বরিশালে সাজাপ্রাপ্ত বিএনপি নেতা সেনাবাহিনীর হাতে আটক

banglarmukh official