মার্চ ১৪, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
গণমাধ্যম জেলার সংবাদ বরিশাল

বরিশালে চাকরি মেলায় প্রার্থীদের ভীড়

তীব্র তাপদাহ আবার কখনো গুঁড়ি গুঁড়ি বৃষ্টি উপেক্ষা করে বরিশালে ওয়ালটন চাকরি মেলায় সিভি জমা দিচ্ছেন চাকরি প্রত্যাশীরা।

শনিবার সকাল সাড়ে ১০ বরিশাল বিএম কলেজ অডিটোরিয়ামে উদ্বোধন হওয়া দুই দিনব্যাপী ওয়ালটন চাকরি মেলায় দীর্ঘ লাইনে দাঁড়িয়ে সিভি জমা দেন আগ্রহীরা।

মেলা উদ্বোধন করেন সরকারি বিএম কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. শফিকুর রহমান সিকদার।

এসময় উপস্থিত ছিলেন, বিএম কলেজের উপাধ্যক্ষ প্রফেসর স্বপন কুমার পাল, শিক্ষক পরিষদের সম্পাদক আল আমিন সরোয়ার, ওয়ালটন প্লাজার ফার্স্ট সিনিয়র এডিশনাল ডিরেক্টর আল মাহফুজ খান, ওয়ালটনের ফার্স্ট সিনিয়র ডেপুটি ডিরেক্টর মো. ফয়সাল ওয়াহিদ, ওয়ালটন প্লাজার বরিশালের এড়িয়া ম্যানেজার সুব্রত দাস ও পিএইচডি-৪ এর প্রধান রাজিব কুমার দাস প্রমুখ।

দুই দিনব্যাপী এই চাকরি মেলার প্রথম দিন শনিবার সেলস অ্যাসোসিয়েট (ওয়ালটন প্লাজা), সেলস অফিসার (ওয়ালটন প্লাজা), সেলস এক্সিকিউটিভ (ওয়ালটন প্লাজা), সহকারী ম্যানেজার (ওয়ালটন প্লাজা) ও সার্ভিস এক্সপার্ট (ফ্রিজ, এসি, টিভি ও হোম অ্যাপ্লায়েন্স প্রোডাক্ট) পদে সিভি জমা নেওয়া হয়।

বিকেল ৪ টা পর্যন্ত চলে এর কার্যক্রম।

রবিবার দ্বিতীয় দিন সিভি যাচাই-বাছাই শেষে লিখিত, আইটি ও ভাইভা পরীক্ষা নেওয়া হবে বলে জানিয়েছেন ওয়ালটন কর্তৃপক্ষ।

চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের বরিশাল বিভাগে নিয়োগ দেওয়া হবে। বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারিত হবে। এছাড়া কোম্পানী আইন অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা দেওয়া হবে।

ওয়ালটনের এমন আয়োজনকে স্বাগত জানিয়ে চাকরি প্রার্থী মো. ফয়সাল হোসেন, মনির হোসেন, তরিকুল ইসলাম, আবিদ খান, কাওছার হোসেন, শরিফুল ইসলাম, মিলন হাওলাদারসহ অন্যান্যরা বলেন, যথা সময়ে চাকরি না পাওয়ায় ক্রমেই শিক্ষিত বেকারের সংখ্যা বাড়ছে। বেকারত্বের অভিশাপ থেকে মুক্ত হতে ওয়ালটনের এই আয়োজন ব্যতিক্রমধর্মী বলে তারা মন্তব্য করেন।

সম্পর্কিত পোস্ট

বরিশাল-৪ আসনে ধানের শীষের পক্ষে প্রকৌশলীদের গণসংযোগ

banglarmukh official

বরিশালে খালেদা জিয়ার জীবনভিত্তিক প্রামাণ্যচিত্রের উদ্বোধন

banglarmukh official

বরিশালে প্রেমিককে ভিডিও কলে রেখে তরুণীর আত্মহত্যা

banglarmukh official

ঝালকাঠিতে যৌথবাহিনীর অভিযানে আটক ৪, মাদক-নগদ টাকা উদ্ধার

banglarmukh official

বরিশালে সাজাপ্রাপ্ত বিএনপি নেতা সেনাবাহিনীর হাতে আটক

banglarmukh official

সহকর্মীদের চোখের জলে সাংবাদিক তুষারের শেষ বিদায়

banglarmukh official