মার্চ ১৭, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
অপরাধ জেলার সংবাদ প্রশাসন বরিশাল

বরিশালে ট্রেড লাইসেন্স না থাকায় ৮ প্রতিষ্ঠানকে জরিমানা

 ট্রেড লাইসেন্স না থাকায় বরিশালে আট ব্যবসা প্রতিষ্ঠানকে ২৩ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২৬ জুন) দুপুরে নগরের নবগ্রাম রোড, সোনামিয়ার পুল, যুবক হাউজিং এবং বটতলা মসজিদ এলাকায় অভিযান চালিয়ে প্রতিষ্ঠানগুলোকে জরিমানা করা হয়।

বরিশাল সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমতিয়াজ মাহামুদ এ অভিযান পরিচালনা করেন। সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা বেলায়েত হাসান বাবলু বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন।

তিনি বলেন, অভিযানে ট্রেড লাইসেন্স না থাকায় ইলেক্ট্রনিক্স, মুদি মনোহরি, ওয়ার্কশপ ও ভ্যারাইটিজ স্টোরসহ মোট আটটি ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে মোট ২৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সম্পর্কিত পোস্ট

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার

Banglarmukh24

বরিশাল-৪ আসনে ধানের শীষের পক্ষে প্রকৌশলীদের গণসংযোগ

banglarmukh official

বরিশালে খালেদা জিয়ার জীবনভিত্তিক প্রামাণ্যচিত্রের উদ্বোধন

banglarmukh official

বরিশালে প্রেমিককে ভিডিও কলে রেখে তরুণীর আত্মহত্যা

banglarmukh official

ঝালকাঠিতে যৌথবাহিনীর অভিযানে আটক ৪, মাদক-নগদ টাকা উদ্ধার

banglarmukh official

বরিশালে সাজাপ্রাপ্ত বিএনপি নেতা সেনাবাহিনীর হাতে আটক

banglarmukh official