মার্চ ১১, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
অর্থনীতি জেলার সংবাদ প্রশাসন বরিশাল

বরিশালে প্রতিপক্ষের হামলায় নিহত-১ আটক-৪

বরিশালের বাবুগঞ্জ উপজেলায় প্রতিপক্ষের হামলায় মুজাহার হাওলাদার (৬৫) একজন নিহত হওয়ার অভিযোগ উঠেছে। নিহত মুজাহার হাওলাদার উপজেলার কদারপুর ইউনিয়নের পূর্ব ভূতেরদিয়া এলাকার মৃত হাশেম হাওলাদারের ছেলে।

স্থানীয় ও নিহতের পারিবারিক সূত্রে জানাগেছে, স্থানীয় বাসিন্দা কালাম চাপরাশি, ফারুক চাপরাশি ও কাদের বয়াতিদের সাথে জমিজমা সংক্রান্ত বিরোধ রয়েছে হাবিব হাওলাদার ও মুজাহার হাওলাদারসহ তাদের স্বজনদের সাথে।

শুক্রবার (১৪ জুন) সকালে হাবিব হাওলাদারের ছেলে সজিব হাওলাদারকে একা পেয়ে কালাম চাপরাশি ও তার স্বজনরা মিলে মারধর করে। এসময় বাধা দিতে গেলে মুজাহার হাওলাদারও হামলার শিকার হন।

এ বিষয়ে বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিবাকর চন্দ্র দাস জানান, পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। নিহতের শরীরে গুরুত্বর তেমন কোন আঘাতের চিহ দেখা যায়নি। তবে এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য চার জনকে আটক করা হয়েছে বলে জানান তিনি।

সম্পর্কিত পোস্ট

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার

Banglarmukh24

বরিশাল-৪ আসনে ধানের শীষের পক্ষে প্রকৌশলীদের গণসংযোগ

banglarmukh official

বরিশালে খালেদা জিয়ার জীবনভিত্তিক প্রামাণ্যচিত্রের উদ্বোধন

banglarmukh official

বরিশালে প্রেমিককে ভিডিও কলে রেখে তরুণীর আত্মহত্যা

banglarmukh official

ঝালকাঠিতে যৌথবাহিনীর অভিযানে আটক ৪, মাদক-নগদ টাকা উদ্ধার

banglarmukh official

বরিশালে সাজাপ্রাপ্ত বিএনপি নেতা সেনাবাহিনীর হাতে আটক

banglarmukh official