মার্চ ১৮, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
অপরাধ জেলার সংবাদ

বিএসএমএমইউ’র ভেতর থেকে পেট্রোল বোমা উদ্ধার

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ভেতর থেকে একটি পেট্রোল বোমা উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৬ জুন) ভোরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের তৃতীয় তলা থেকে বোমাটি উদ্ধার করা হয়।

শাহবাগ থানা পুলিশ জানিয়েছে, প্রশাসনিক ভবনের তৃতীয় তলায় রেজিস্ট্রার রুমের সামনে একটি কাচের বোতলে পেট্রোল ভরা দেখে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে সেটি উদ্ধার করে নিয়ে গেছে।

কে বা কারা, কী উদ্দেশে বোমাটি রেখেছিল তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আবুল হাসান।

তিনি বলেন, আমরা খবর পেয়ে পেট্রোল বোমা সাদৃশ্য একটি বস্তু উদ্ধার করেছি। আসলে পেট্রোল বোমা কিনা? এবং কারা কী কারণে রেখেছিল তা তদন্তে বেরিয়ে আসবে। এর আগে নিশ্চিতভাবে কিছু বলতে পারছি না।

সম্পর্কিত পোস্ট

মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশু মারা গেছে

banglarmukh official

শিশু আছিয়ার জানাজায় অংশ নিতে মাগুরায় মামুনুল-হাসনাত-সারজিস

banglarmukh official

অটোরিকশায় ছাত্রীর সঙ্গে অশোভন আচরণ, ভিডিও ভাইরাল

banglarmukh official

বগুড়ায় স্কুলছাত্রকে শ্বাসরোধ করে হত্যা

banglarmukh official

মাগুরায় শিশু ধর্ষণ: ১৮০ দিনের মধ্যে বিচার শেষ করার নির্দেশ হাইকোর্টের

banglarmukh official

বোনের বাড়ি বেড়াতে এসে ধর্ষণের শিকার শিশু, ভগ্নিপতি ও শ্বশুর আটক

banglarmukh official