মার্চ ১৭, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
অপরাধ জেলার সংবাদ বরিশাল রাজনীতি

বিচারহীনতার কারণে বরগুনায় স্ত্রীর সামনে স্বামীকে হত্যা: নজরুল ইসলাম

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, বিচারহীনতার কারণে বরগুনায় স্ত্রীর সামনে স্বামীকে হত্যা করেছে। যা মেনে নেয়া যায় না। দেশে দারুণ দু:সময় অতিক্রম করছে। মানুষ বিচার পায় না। দিনে দুপুরে মানুষ হত্যা করে, বিচার হয় না। আজ বৃহস্পতিবার (২৭ জুন) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে খালেদা জিয়ার মুক্তি এবং নিরপেক্ষ নির্বাচনের দাবিতে বাংলাদেশ লেবার পার্টির মানববন্ধনে তিনি এ কথা বলেন।  নজরুল ইসলাম খান বলেন, ফালতু মামলার জামিন না দিয়ে জোড় করে কারাগারে আটকে রেখেছেন খালেদা জিয়াকে।
৩০ ডিসেম্বর নির্বাচন ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত হয়ে যায়। ভোট চুরির বিজয়ী উল্লাস করে আওয়ামী লীগ। বাংলাদেশের জনগণ স্বৈরশাসন দীর্ঘদিন মানে নাই। খালেদা জিয়ার মুক্তি গণতন্ত্রের প্রতিষ্ঠার লড়াই এক সঙ্গে চলবে। এসময় তিনি বলেন, বাজেট করের বোঝা মানুষের উপর চাপিয়ে দেয়া হয়েছে। এ বাজেট প্রত্যাহারের দাবী জানাই। এসময় উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, লেবারপার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান প্রমুখ।

সম্পর্কিত পোস্ট

গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার

Banglarmukh24

মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ

Banglarmukh24

অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল

Banglarmukh24

নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা

Banglarmukh24

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

Banglarmukh24

বরিশাল-৪ আসনে ধানের শীষের পক্ষে প্রকৌশলীদের গণসংযোগ

banglarmukh official