মার্চ ১১, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
জাতীয় নির্বাচন প্রচ্ছদ রাজনীতি

শতভাগ ভোট পড়া কোনও স্বাভাবিক ঘটনা নয়: সিইসি

একাদশ জাতীয় নির্বাচনে দুই শতাধিক কেন্দ্রে শতভাগ ভোট পড়ার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদা বলেছেন, শতভাগ ভোট পড়া কোনও স্বাভাবিক ঘটনা নয়, তবে এ বিষয়ে নির্বাচন কমিশনের করণীয় কিছু নেই।

রবিবার (৩০ জুন) রাজধানীর এক অনুষ্ঠানে সিইসি এ কথা বলেন। সিইসি সকালে রাজধানীর লালবাগ সরকারি মডেল স্কুল ও কলেজে ভোটার তালিকা হালনাগাদ প্রশিক্ষণের উদ্বোধন করেন।

সিইসি কেএম হুদা বলেন, ভোটের পরপরই গেজেট আকারে ফল প্রকাশ হয়ে যায়। গেজেট প্রকাশের পর ইসির কিছু করার থাকে না। তাই খতিয়ে দেখার সুযোগ নাই। প্রিজাইডিং কর্মকর্তা, রিটার্নিং কর্মকর্তা যেহেতু এ বিষয়ে আগে কিছু জানাননি, তাই এখন ইসির কিছু করার নেই।

তিনি আরও বলেন, আদালতে মামলা করলে আদালত যদি নির্বাচন বাতিল করে, আবার নির্বাচন দিতে বলে সেটি আদালতের এখতিয়ার।

সম্প্রতি নির্বাচন কমিশন তার ওয়েবসাইটে একাদশ সংসদ নির্বাচনের কেন্দ্রভিত্তিক ফল প্রকাশ করেছে। এতে দেখা গেছে, ৪১ হাজার ১৫৫টি কেন্দ্রের মধ্যে ২১৩টিতে শতভাগ ভোট পড়ে। ৯৯ শতাংশ ভোট পড়ে ১২৭টি কেন্দ্রে। অন্যদিকে, ১০ শতাংশের কম ভোট পড়ে ১১টি কেন্দ্রে।

সম্পর্কিত পোস্ট

গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার

Banglarmukh24

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার

Banglarmukh24

মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ

Banglarmukh24

অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল

Banglarmukh24

নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা

Banglarmukh24

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

Banglarmukh24