মার্চ ১১, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
অর্থনীতি জেলার সংবাদ বরিশাল

অকালে কী না খায়

ভরা মৌসুমে মেঘনা নদীতে ইলিশের আকাল দেখা দিলেও ভোলার তজুমদ্দিন উপজেলায় জেলেদের জালে উঠে এসেছে ২ কেজি ৭০০ গ্রাম ওজনের একটি ইলিশ। গতকাল শুক্রবার দুপুরে উপজেলার শশীগঞ্জ মাছঘাটে আবুল হাশেম মহাজনের আড়তে ইলিশটি বিক্রি হয়েছে ১০ হাজার ৩০০ টাকায়। এর আগে গতকাল সকালে উপজেলার চাঁদপুর ইউনিয়নের দালালকান্দি গ্রামের কবির মাঝির জালে ইলিশটি ধরা পড়ে। শশীগঞ্জ ঘাটের মাছের বেপারি আল আমিন কুট্টি ঢাকায় আরও বেশি দামে বিক্রির উদ্দেশ্যে মাছটি কেনেন। এদিকে মেঘনায় প্রাপ্তবয়স্ক ইলিশ ধরা পড়াকে মাছ রক্ষা অভিযানের সফলতা হিসেবে দেখছে মৎস্য বিভাগ।

কবির মাঝি জানান, এ বছর নদীতে ইলিশের সংখ্যা খুবই কম। অভাব-অনটনে চলছে জেলেদের জীবন। এর মধ্যে এত বড় ইলিশ পাওয়া আনন্দের। তজুমদ্দিন উপজেলা মৎস্য কর্মকর্তা মাহফুজুর রহমান বলেন, ‘ইলিশ সংরক্ষণ অভিযানগুলো জেলেরা মেনে চললে শুধু এক-দুটি নয়, প্রাপ্তবয়স্ক প্রচুর ইলিশ পাওয়া যাবে।’

সম্পর্কিত পোস্ট

বরিশাল-৪ আসনে ধানের শীষের পক্ষে প্রকৌশলীদের গণসংযোগ

banglarmukh official

বরিশালে খালেদা জিয়ার জীবনভিত্তিক প্রামাণ্যচিত্রের উদ্বোধন

banglarmukh official

বরিশালে প্রেমিককে ভিডিও কলে রেখে তরুণীর আত্মহত্যা

banglarmukh official

ঝালকাঠিতে যৌথবাহিনীর অভিযানে আটক ৪, মাদক-নগদ টাকা উদ্ধার

banglarmukh official

বরিশালে সাজাপ্রাপ্ত বিএনপি নেতা সেনাবাহিনীর হাতে আটক

banglarmukh official

সহকর্মীদের চোখের জলে সাংবাদিক তুষারের শেষ বিদায়

banglarmukh official