মার্চ ১৯, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
দূর্ঘটনা বরিশাল

দুমকিতে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, আহত ৪০

বরিশাল-পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে ঢাকা-কুয়াকাটা রুটের ঈগল পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার খাদে পড়ে অন্তত ৪০ যাত্রী আহত হয়েছেন।আহতদের উদ্ধার করে বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। শুক্রবার রাত সাড়ে ৩টায় দুর্ঘটনাটি ঘটেছে।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা কুয়াকাটাগামী ঈগল পরিবহন নামের যাত্রীবাহী বাসটি পায়রা সেতুর টোলপ্লাজা সংলগ্ন আঞ্চলিক কৃষি গবেষণা ইনস্টিটিউটের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার খাদে উল্টে পড়ে যায়।

দুর্ঘটনায় পতিত বাসযাত্রীদের আর্তচিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে আহত অন্তত ৪০জনকে উদ্ধার করে বিভিন্ন বাহনে দ্রুত বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠায়।

খবর পেয়ে থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উল্টে থাকা গাড়িটি হেফাজতে নেয়। তবে গাড়ির চালক হেলপার পালাতক রয়েছে। দুমকি থানার অফিসার ইনচার্জ মো. আবদুস সালাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সম্পর্কিত পোস্ট

বরিশাল-৪ আসনে ধানের শীষের পক্ষে প্রকৌশলীদের গণসংযোগ

banglarmukh official

বরিশালে খালেদা জিয়ার জীবনভিত্তিক প্রামাণ্যচিত্রের উদ্বোধন

banglarmukh official

বরিশালে প্রেমিককে ভিডিও কলে রেখে তরুণীর আত্মহত্যা

banglarmukh official

ঝালকাঠিতে যৌথবাহিনীর অভিযানে আটক ৪, মাদক-নগদ টাকা উদ্ধার

banglarmukh official

বরিশালে সাজাপ্রাপ্ত বিএনপি নেতা সেনাবাহিনীর হাতে আটক

banglarmukh official

সহকর্মীদের চোখের জলে সাংবাদিক তুষারের শেষ বিদায়

banglarmukh official