মার্চ ১৯, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
অপরাধ জেলার সংবাদ বরিশাল

পটুয়াখালীতে ৫ শতাধিক ভারতীয় জেলে আটক, ৩২ ট্রলার জব্দ

অনলাইন ডেস্ক :

পটুয়াখালী সংলগ্ন বঙ্গোপসাগর থেকে ৫ শতাধিক জেলেসহ ৩২ টি ভারতীয় ট্রলার জব্দ করেছে বাংলাদেশি কোস্টগার্ড।

রবিবার (৭ জুলাই) সকালে চালিতাবুনিয়া এবং মৌডুবি এলাকা থেকে এসব ট্রলার আটক করে কলাপাড়া উপজেলায় পায়রা সমুদ্র বন্দর সংলগ্ন কোস্টগার্ড স্টেশনে নিয়ে আসা হয়।

পায়রা বন্দর সংলগ্ন কোস্টগার্ড স্টেশনের কন্টিনজেন্ট কমান্ডার মোঃ রেজাউল করিম  বলেন, ভারতীয় ৩২ টি মাছ ধরার ট্রলার আটক করা হয়েছে। প্রতিটি ট্রলারে ১৬ থেকে ১৮ জন করে জেলে রয়েছে। তাদের জেলে কার্ডও রয়েছে। তবে কি কারণে তারা প্রবেশ করেছে এবং বাংলাদেশর সমুদ্র সীমনায় মাছ শিকার করছিল কিনা সে বিষয়ে তদন্ত করা হচ্ছে। এ ছাড়া উর্দ্ধতন কর্মকর্তাদের বিষয়টি অবহিত করা হয়েছে।

আটক হওয়া ভারতীয় জেলেদের দাবি দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে তারা বাংলাদেশের সমুদ্র সীমানায় ঢুকে পড়েছে। বাংলাদেশী জেলেদের দাবী সাগরে ৬৫ দিনের নিষেধাজ্ঞা থাকায় ভারতীয় জেলেরা বাংলাদেশের সমুদ্র সীমানায় ঢুকে অবাধে মাছ শিকার করছে।

সম্পর্কিত পোস্ট

বরিশাল-৪ আসনে ধানের শীষের পক্ষে প্রকৌশলীদের গণসংযোগ

banglarmukh official

বরিশালে খালেদা জিয়ার জীবনভিত্তিক প্রামাণ্যচিত্রের উদ্বোধন

banglarmukh official

বরিশালে প্রেমিককে ভিডিও কলে রেখে তরুণীর আত্মহত্যা

banglarmukh official

ঝালকাঠিতে যৌথবাহিনীর অভিযানে আটক ৪, মাদক-নগদ টাকা উদ্ধার

banglarmukh official

বরিশালে সাজাপ্রাপ্ত বিএনপি নেতা সেনাবাহিনীর হাতে আটক

banglarmukh official

সহকর্মীদের চোখের জলে সাংবাদিক তুষারের শেষ বিদায়

banglarmukh official