মার্চ ১১, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
গণমাধ্যম বরিশাল সাংবাদিক বার্তা

বরিশালে এটিএনবাংলার রজতজয়ন্তী পালিত

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: দেশের প্রথম স্যাটালাইট টেলিভিশন চ্যানেল এটিএনবাংলার রজত জয়ন্তী বরিশালে উসবমুখর পরিবশে পালিত হয় । এ উপলক্ষে শোভাযাত্রা কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।

শুক্রবার সকালে অশ্বিনী কুমার হল চত্বরে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তৃতা করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য্য প্রফেসর ড. সাদেকুল আরেফিন, বরিশালের অতিরিক্ত জেলা প্রশাসক গৌতম বাড়ৈ,বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক এমপি এ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস, বরিশাল মহানগর বিএনপির আহবায়ক মনিরুজ্জামান ফারুক ও জাতীয় পার্টির কেন্দ্রী যুগ্ম মহাসচিব ইকবাল হোসেন তাপস, জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা অধ্যাপক মহসিন উল ইসলাম হাবুল, সরকারী বিএম কলেজের সাবেক অধ্যক্ষ ইমানুল হাকিম, বরিশাল মেট্রোপলিটন প্রেসক্লাবের সভাপতি কাজী আবুল কালাম আজাদ, দৈনিক বিপ্লবী বাংলাদেশ পত্রিকার সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদ, বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন ও এটিএনবাংলার বরিশাল প্রতিনিধি মো. হুমায়ুন কবির, বরিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি মুরাদ আহমেদ,সাংস্কৃতিক সংগঠন সমম্বনয় পরিষদের সভাপতি নাজমুল হোসেন আকাশ, কমিউনিষ্ট পার্টির জেলা সভাপতি অধ্যক্ষ মিজানুর রহমান সেলিম,বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব মীর জাহিদুল কবির জাহিদ, মহিলা কাউন্সিলর কহিনুর বেগম, গনসংহতি আন্দোলনের বরিশাল জেলা আহবায়ক আবদুর রশীদ নিলু ও টিইউসির বরিশাল জেলা সাধারণ সম্পাদক একে আজাদ।

পরে একটি বনার্ঢ্য শোভাযাত্রা বেড় হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ আবদুর রব সেরনিয়াবাতদ প্রেস ক্লাবে এসে শেষ। সেখানে এটিএনবাংলার রজতজয়ন্তীর কেক কাটা হয় । এটিএনবাংলার এই রজতজয়ন্তীর অনুষ্ঠানে বরিশালের সরকারী কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ,সাংবাদিক, শিক্ষক সাংষ্কৃতিক জন সহ সর্বস্তরের মানুষ অংশ নেয় ।

সম্পর্কিত পোস্ট

বরিশাল-৪ আসনে ধানের শীষের পক্ষে প্রকৌশলীদের গণসংযোগ

banglarmukh official

বরিশালে খালেদা জিয়ার জীবনভিত্তিক প্রামাণ্যচিত্রের উদ্বোধন

banglarmukh official

বরিশালে প্রেমিককে ভিডিও কলে রেখে তরুণীর আত্মহত্যা

banglarmukh official

ঝালকাঠিতে যৌথবাহিনীর অভিযানে আটক ৪, মাদক-নগদ টাকা উদ্ধার

banglarmukh official

বরিশালে সাজাপ্রাপ্ত বিএনপি নেতা সেনাবাহিনীর হাতে আটক

banglarmukh official

সহকর্মীদের চোখের জলে সাংবাদিক তুষারের শেষ বিদায়

banglarmukh official