মার্চ ১৭, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
জেলার সংবাদ বরিশাল

বরিশালে করোনা টেস্টের ফি প্রত্যাহার দাবি

করোনা পরীক্ষায় আরোপিত ফি প্রত্যাহারের দাবিতে বরিশালে মানববন্ধন করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ।

মঙ্গলবার (৩০ জুন) বেলা সাড়ে ১১টায় নগরীর অশ্বিনী কুমার হলের সামনে বাসদ জেলা শাখার উদ্যোগে মানববন্ধন করে বিক্ষোভ প্রদর্শন করা হয়।

এসময় জেলা বাসদ, বরিশাল জেলা বাসদের সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্ত্তী বলেন, করোনা পরীক্ষায় এমনিতেই দীর্ঘ সূত্রিতার কারণে ফল পেতে দেরি হচ্ছে। তাছাড়া প্রয়োজনের তুলনায় নমুনা সংগ্রহ কম হওয়ায় অনেকেই পরীক্ষা করাতে সক্ষম হচ্ছেন না। এরমধ্যে করোনা পরীক্ষায় ফি নির্ধারণ করা হলে গরিব মানুষেরা করোনা পরীক্ষা থেকে বঞ্চিত হবেন।

বক্তারা সরকারের সমালোচনা করে বলেন, সরকার করোনা পরীক্ষার পরিমাণ কম করার জন্য এই ফি আরোপ করেছে। কিন্তু তারা এই ফি প্রত্যাহারের দাবি জানান।

অবিলম্বে যদি ফি প্রত্যাহার করা না হয় তাহলে কঠোর কর্মসূচি দেয়া হবে বলে হুঁশিয়ারি দেন বরিশাল জেলা বাসদদের আহ্বায়ক প্রকৌশলী ইমরান হাবিব রুম্মন।

সম্পর্কিত পোস্ট

বরিশাল-৪ আসনে ধানের শীষের পক্ষে প্রকৌশলীদের গণসংযোগ

banglarmukh official

বরিশালে খালেদা জিয়ার জীবনভিত্তিক প্রামাণ্যচিত্রের উদ্বোধন

banglarmukh official

বরিশালে প্রেমিককে ভিডিও কলে রেখে তরুণীর আত্মহত্যা

banglarmukh official

ঝালকাঠিতে যৌথবাহিনীর অভিযানে আটক ৪, মাদক-নগদ টাকা উদ্ধার

banglarmukh official

বরিশালে সাজাপ্রাপ্ত বিএনপি নেতা সেনাবাহিনীর হাতে আটক

banglarmukh official

সহকর্মীদের চোখের জলে সাংবাদিক তুষারের শেষ বিদায়

banglarmukh official