মার্চ ১৭, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
অপরাধ জেলার সংবাদ প্রশাসন বরিশাল

বিসিসির অভিযানে অবৈধ পানি সেচের অপরাধে ১৯ মটর জব্দ

বরিশাল সিটি কর্পোরেশনের অভিযানে অবৈধ সেচের জন্য ব্যবহৃত মটর চালানোর অপরাধে ১৯টি মটর জব্দ করা হয়েছে।

মঙ্গলবার সকাল ১০ টা থেকে দুপুর ১টা পর্যন্ত নগরীর ৩ নং ওয়ার্ডস্হ কাউনিয়া হাউসিং এলাকায় অভিযান চালিয়ে এ মটর জব্দ করা হয়।

জানা গেছে, বিসিসি পানি সরবরাহ শাখার নির্বাহি প্রকৌশলী হুমায়ূন কবিরের নেতৃত্বে একটি দল গোপন সংবাদের ভিত্তিতে সরেজমিন পরিদর্শনে এসে বিসিসির পানি সররবরাহের সংযোগের সাথে অবৈধ মটর বসিয়ে পানি উত্তোলনের করা হচ্ছে। এ সময় ১৯ টি মটর জব্দ করা হয়। এবং পরবর্তিতে এদের বিরুদ্ধে ব্যাবস্থা গ্রহণ করে জরিমানা করা বলে জানান বিসিসি কর্মকর্তারা।

বিসিসি পানি সরবরাহ শাখার নির্বাহি প্রকৌশলী হুমায়ূন কবির বলেন, মেয়র মহোদয় বেশ কিছু দিনে আগে অবৈধ মটরের ব্যপারে ‍হুঁসিয়ারি দিয়েছেন। তারই ধারাবাহিকতায় প্রতিনিয়ত বিভিন্ন ওয়ার্ডে অভিযান চালিয়ে মটর জব্দ করা হবে। পরবর্তিতে তাদের বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা নেয়া হবে। এবং আমাদের অভিযান অব্যাহত থাকবে।

সম্পর্কিত পোস্ট

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার

Banglarmukh24

বরিশাল-৪ আসনে ধানের শীষের পক্ষে প্রকৌশলীদের গণসংযোগ

banglarmukh official

বরিশালে খালেদা জিয়ার জীবনভিত্তিক প্রামাণ্যচিত্রের উদ্বোধন

banglarmukh official

বরিশালে প্রেমিককে ভিডিও কলে রেখে তরুণীর আত্মহত্যা

banglarmukh official

ঝালকাঠিতে যৌথবাহিনীর অভিযানে আটক ৪, মাদক-নগদ টাকা উদ্ধার

banglarmukh official

বরিশালে সাজাপ্রাপ্ত বিএনপি নেতা সেনাবাহিনীর হাতে আটক

banglarmukh official