মার্চ ১৯, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
বরিশাল

ভোলায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

ভোলার বোরহানউদ্দিনে বাড়ির পুকুরে ডুবে হাবিবা (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৫ জুলাই) বেলা ১১টার দিকে উপজেলার চর গঙ্গাপুর গ্রামে এ ঘটনা ঘটে। হাবিবা ওই গ্রামের মো. মিরাজের মেয়ে।

স্থানীয়রা জানান, সকালে শিশুটির মা ঘরের কাজে ব্যস্ত ছিলেন। ওই সময় হাবিবা ঘর থেকে বের হয়ে ঘরের পাশের পুকুরে পড়ে যায়। পরে তাকে অনেক খোঁজাখুঁজি করে পুকুরে মরদেহ ভাসতে দেখেন স্বজনরা।

বোরহানউদ্দিন থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল আল মামুন বলেন, অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কবর দিতে বলা হয়েছে।

সম্পর্কিত পোস্ট

বরিশাল-৪ আসনে ধানের শীষের পক্ষে প্রকৌশলীদের গণসংযোগ

banglarmukh official

বরিশালে খালেদা জিয়ার জীবনভিত্তিক প্রামাণ্যচিত্রের উদ্বোধন

banglarmukh official

বরিশালে প্রেমিককে ভিডিও কলে রেখে তরুণীর আত্মহত্যা

banglarmukh official

ঝালকাঠিতে যৌথবাহিনীর অভিযানে আটক ৪, মাদক-নগদ টাকা উদ্ধার

banglarmukh official

বরিশালে সাজাপ্রাপ্ত বিএনপি নেতা সেনাবাহিনীর হাতে আটক

banglarmukh official

সহকর্মীদের চোখের জলে সাংবাদিক তুষারের শেষ বিদায়

banglarmukh official