মার্চ ১১, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
অপরাধ আদালতপাড়া জেলার সংবাদ প্রশাসন বরিশাল

রিফাত হত্যা: সব অভিযুক্তকে আদালতে হাজির করা হয়

বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যা মামলায় গ্রেফতার এজহারভুক্ত ও সন্দেহভাজন সকল অভিযুক্তকে আদালতে হাজির করেছে পুলিশ। মামলার হাজিরার দিন ধার্য থাকায় সোমবার সকালে বরগুনার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. সিরাজুল ইসলাম গাজীর আদালতে তাদের হাজির করা হয়। পরে আদালতের কার্যক্রম শেষে যারা জেলহাজতে ছিলেন তাদের জেলহাজতে এবং যারা রিমান্ডে রয়েছেন তাদের রিমান্ডে পাঠায় পুলিশ।

এ বিষয়ে বরগুনা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. শাহজাহান হোসেন জাগো নিউজকে বলেন, মামলার দিন ধার্য থাকায় রিফাত হত্যাকাণ্ডে গ্রেফতার ১৩ অভিযুক্তকে আজ সকালে আদালতে হাজির করে পুলিশ। পরে আদালতের কার্যক্রম শেষে যারা জেলহাজতে ছিলেন তাদের জেলহাজতে পাঠানো হয়েছে এবং যারা রিমান্ডে ছিলেন তাদের রিমান্ডে নিয়েছে পুলিশ। আগামী ৩১ জুলাই এ মামলার পরবর্তী দিন ধার্য করা হয়েছে।

রিফাত শরীফ হত্যা মামলার প্রধান অভিযুক্ত নয়ন বন্ড বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন। এখন পর্যন্ত এ মামলার এজহারভুক্ত ছয় আসামি এবং হত্যায় জড়িত সন্দেহে আরও সাতজন অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। এদের মধ্যে ৯ জন রিফাত হত্যাকাণ্ডে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আর চারজন অভিযুক্ত রিমান্ডে রয়েছেন।

সম্পর্কিত পোস্ট

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার

Banglarmukh24

বরিশাল-৪ আসনে ধানের শীষের পক্ষে প্রকৌশলীদের গণসংযোগ

banglarmukh official

বরিশালে খালেদা জিয়ার জীবনভিত্তিক প্রামাণ্যচিত্রের উদ্বোধন

banglarmukh official

বরিশালে প্রেমিককে ভিডিও কলে রেখে তরুণীর আত্মহত্যা

banglarmukh official

ঝালকাঠিতে যৌথবাহিনীর অভিযানে আটক ৪, মাদক-নগদ টাকা উদ্ধার

banglarmukh official

বরিশালে সাজাপ্রাপ্ত বিএনপি নেতা সেনাবাহিনীর হাতে আটক

banglarmukh official