মার্চ ১৮, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
জাতীয়

শারমিন ৩ দিনের রিমান্ডে

নকল এন-৯৫ মাস্ককাণ্ডে শারমিন জাহানকে ৩ দিনের রিমান্ড দিয়েছেন আদালত। শনিবার (২৫ জুলাই) দুপুরে তাকে হাজির করা হলে তিনদিনের রিমান্ড দেন আদালত।

এর আগে শুক্রবার (২৪ জুলাই) দিনগত রাতে শাহবাগ থেকে অপরাজিতা ইন্টারন্যাশনালের চেয়ারম্যান শারমীন জামানকে গ্রেফতার করে ডিবি। বিএসএমএমইউ’র করা মামলায় বলা হয়, নিম্নমানের মাস্ক সরবরাহ করে সম্মুখ সারির কোভিড যোদ্ধাদের জীবন ঝুঁকিতে পড়তে পারতো। গ্রেফতারের আগে সব অভিযোগ অস্বীকার করে ষড়যন্ত্র বলে দাবি করেন শারমীন।

নিম্নমানের মাস্ক সরবরাহ করে সম্মুখ সারির কোভিড যোদ্ধাদের জীবন ঝুঁকিতে পড়তে পারতো এমন আশঙ্কা থেকেই বৃহস্পতিবার (২৩ জুলাই) রাতে অপরাজিতা ইন্টারন্যাশনালের চেয়ারম্যান শারমীন জামানকে আসামিকে মামলা করে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। পরে সেই মামলায় শুক্রবার রাতে শাহবাগ এলাকা থেকে তাকে গ্রেফতার করে ডিবি।

যদিও গ্রেফতারের আগে নিজের বিরুদ্ধে এমন অভিযোগ অস্বীকার করেছিলেন শারমীন।

তিনি বলেন, ‘মাস্কতো আমি বানাই না। যদি কোনো প্রডাক্ট খারাপ হয় বললে আবার করে দিব। এখানে তো আমার কিছু করার নেই।’

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসকদের জন্য ১১ হাজার ‘এন-৯৫’ মাস্ক সরবরাহের কার্যাদেশ পায় অপরাজিতা ইন্টারন্যাশনাল। প্রথম দুই দফায় ১৭শ ৬০টি মাস্ক মান সম্পন্ন সরবরাহ করে তারা।

দ্বিতীয় ও চতুর্থ দফায় আরো ১৭শ’ মাস্ক সরবরাহ করে প্রতিষ্ঠানটি। মূলত দ্বিতীয় দফার মাস্কের মান নিয়ে প্রশ্ন ওঠে। দেয়া হয় কারণ দর্শানোর নোটিশ। জবাবে বিষয়টি স্বীকারও করে তারা।

শারমীন জামান ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রশাসন শাখার সহকারী রেজিস্ট্রার হিসেবে কর্মরত আছেন। গত বছরে মার্চে অপরাজিতা ইন্টারন্যাশনাল নামে সরবরাহকারী এ প্রতিষ্ঠানটি চালু করেন তিনি।

সম্পর্কিত পোস্ট

গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার

Banglarmukh24

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার

Banglarmukh24

মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ

Banglarmukh24

অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল

Banglarmukh24

নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা

Banglarmukh24

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

Banglarmukh24