মার্চ ১৮, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
জাতীয়

সাহারা খাতুনকে থাইল্যান্ড নেওয়া হচ্ছে সোমবার

গুরুতর অসুস্থ হয়ে ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন আওয়ামী লীগ নেতা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনকে সোমবার (০৬ জুলাই) থাইল্যান্ড নেওয়া হচ্ছে। সেখানে তাকে বামরুনগ্রাদ হাসপাতালে ভর্তি করা হবে।

আজ শুক্রবার (০৩ জুলাই) দুপুরে সাহারা খাতুনের ভাগিনা মজিবর রহমান গণমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি জানান, উনার চিকিৎসার জন্য থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালে নেওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে। সোমবার নেওয়ার জন্য সেখান থেকে অনুমতি পাওয়া গেছে। সোমবার রাতে এয়ার অ্যাম্বুলেন্সে তাকে থাইল্যান্ড নেওয়া হবে। তিনি আইসিইউতেই আছেন, মাঝে মধ্যে তাকাচ্ছেন। তবে কথা বলতে পারেন না।

৭৭ বছর বয়সী সাহারা খাতুন জ্বর, অ্যালার্জির সমস্যাসহ বিভিন্ন জটিলতা নিয়ে গত ২ জুন ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন। এরপর অবস্থার অবনতি হলে গত ১৯ জুন সকালে তাকে আইসিইউতে নেওয়া হয়েছিল।

এরপর অবস্থার কিছুটা উন্নতি ঘটলে আইসিইউ থেকে এইচডিইউতে স্থানান্তর করা হয় তাকে। কিন্তু আবারও অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেওয়া হয়। বর্তমানে তিনি আইসিইউতে আছেন।

সম্পর্কিত পোস্ট

গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার

Banglarmukh24

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার

Banglarmukh24

মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ

Banglarmukh24

অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল

Banglarmukh24

নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা

Banglarmukh24

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

Banglarmukh24