মার্চ ১৪, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
গণমাধ্যম জাতীয়

৫ টাকার পত্রিকা ৭ ও ১০ টাকারগুলোর দাম হবে ১২ টাকা

নিউজ ডেস্কঃ সংবাদপত্রের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব)। বৃহস্পতিবার এক বিবৃতিতে বিষয়টি জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, বিজ্ঞাপন থেকে আয় কমে যাওয়া, সার্কুলেশন কমে যাওয়া, বৈশ্বিক মহামারির সময় সরকারের পক্ষ থেকে সহায়তা না পাওয়া, নিউজপ্রিন্টের দাম বেড়ে যাওয়াসহ নানা কারণে সংবাদপত্রের দাম বাড়াতে বাধ্য হয়েছে নোয়াব।

নোয়াবের সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৫ জুলাই থেকে নোয়াবের সব সদস্য পত্রিকার দাম ন্যূনতম ২ টাকা করে বাড়াবে। অর্থাৎ, ১০ টাকা থেকে ১২ টাকা হবে। আর যেসব পত্রিকার দাম ৫ টাকা, সেগুলো হবে ৭ টাকা।

সব পাঠক ও শুভানুধ্যায়ীদের আন্তরিক সহযোগিতা চেয়ে নোয়াব বলেছে, পাঠক ও শুভানুধ্যায়ীরাই আমাদের সবচেয়ে বড় শক্তি। আমরা সেরা সংবাদপত্র আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য প্রতিজ্ঞাবদ্ধ।

সম্পর্কিত পোস্ট

গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার

Banglarmukh24

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার

Banglarmukh24

মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ

Banglarmukh24

অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল

Banglarmukh24

নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা

Banglarmukh24

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

Banglarmukh24