মার্চ ১৭, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
জাতীয় রাজনীতি

আওয়ামী লীগ সরকার সমালোচনাকে স্বাগত জানায়: তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘আওয়ামী লীগ সরকার সব সময়ই সমলোচনাকে স্বাগত জানিয়ে এসেছে। গঠনমূলক সমালোচনা সঠিক পথে চলতে সহায়তা করে।’ বৃহস্পতিবার রাজধানীর বারিধারার একটি হোটেলে ডেমোক্র্যাটিক ইন্টারন্যাশনালের আয়োজিত ‘ইয়ং লিডার ফেলোশিপ’ শীর্ষক একটি প্রশিক্ষণ কর্মসূচির গ্রাজুয়েশন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার সব সময়ই গঠনমূলক সমালোচনাকে স্বাগত জানিয়ে আসছে। কারণ এটা সরকারকে সঠিক পথে পরিচালিত করে।’ দলমত নির্বিশেষে সকলের প্রতি একটি উন্নত দেশ গড়ে তোলার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আওয়ামী লীগ সরকার সব সময় গঠনমূলক সমালোচনা ও একটি যুক্তিভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় বিশ্বাস করে।’

তিনি আরও বলেন, ‘আলোচনা, সমালোচনা, তর্কবিতর্ক ও যুক্তি পাল্টা যুক্তি একটি গণতান্ত্রিক দেশের ভিত্তি প্রতিষ্ঠা করতে পারে এবং এভাবে একটি সমাজ এগিয়ে যেত পারে। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব সময় সমালোচনাকে স্বাগত জানান। এমনকি আমরা সংসদে বিরোধী দলীয় সদস্যদের মতামতকে অধিকতর গুরুত্ব দিচ্ছি।’

তরুণদের জন্য এ ধরনের প্রশিক্ষণ কর্মসূচি আয়োজনের জন্য ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ‘এখানে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি ও অন্যান্য দলের কর্মীরা অংশ নিচ্ছেন। এটা একটি গণতান্ত্রিক দেশের জন্য সত্যিই মঙ্গলজনক।’ তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘সোনার বাংলা’ প্রতিষ্ঠায় একসাথে কাজ করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।

পার্টি ক্যাটি ক্রোয়াকের ডেমোক্র্যাটিক ইন্টারন্যাশনাল চিফ ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

সম্পর্কিত পোস্ট

গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার

Banglarmukh24

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার

Banglarmukh24

মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ

Banglarmukh24

অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল

Banglarmukh24

নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা

Banglarmukh24

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

Banglarmukh24