মার্চ ১৭, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
দূর্ঘটনা বরিশাল

আগৈলঝাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

 বরিশালের আগৈলঝাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে আবু সুফিয়ান (২৬) নামে এক যুবকের মৃত্যুর ঘটনা ঘটেছে। মৃত আবু সুফিয়ান আগৈলঝাড়া উপজেলার পশ্চিম পয়সা গ্রামের বাবুল সিকদারের ছেলে।

শনিবার দিবাগত রাতে উপজেলার পয়সা গ্রামে কালি পূজার অনুষ্ঠানে যায় সে। অনুষ্ঠান চলাকালে মধ্যরাতে সাউন্ডবক্সে হাত দিলে সে বিদ্যুতায়িত হয়। পরে তাকে উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক সুফিয়ানকে মৃত ঘোষনা করেন।

খবর পেয়ে রোববার (২১ জুলাই) সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন ওসি (তদন্ত) নকিব আকরাম।

সম্পর্কিত পোস্ট

বরিশাল-৪ আসনে ধানের শীষের পক্ষে প্রকৌশলীদের গণসংযোগ

banglarmukh official

বরিশালে খালেদা জিয়ার জীবনভিত্তিক প্রামাণ্যচিত্রের উদ্বোধন

banglarmukh official

বরিশালে প্রেমিককে ভিডিও কলে রেখে তরুণীর আত্মহত্যা

banglarmukh official

ঝালকাঠিতে যৌথবাহিনীর অভিযানে আটক ৪, মাদক-নগদ টাকা উদ্ধার

banglarmukh official

বরিশালে সাজাপ্রাপ্ত বিএনপি নেতা সেনাবাহিনীর হাতে আটক

banglarmukh official

সহকর্মীদের চোখের জলে সাংবাদিক তুষারের শেষ বিদায়

banglarmukh official