মার্চ ১৯, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
জাতীয় রাজনীতি

গাইবান্ধায় পৌঁছেছে ডেপুটি স্পিকার ফজলে রাব্বীর মরদেহ

নিউজ ডেস্কঃ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও গাইবান্ধা-৫ আসনের সাংসদ অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়ার মরদেহ ঢাকা থেকে তার জন্মস্থান গাইবান্ধার সাঘাটায় এসে পৌঁছেছে।

সোমবার দুপুর ১টা ৩২ মিনিটে উপজেলার বোনারপাড়া কাজী আজাহার আলী উচ্চ বিদ্যালয় মাঠে মরদেহবাহী সশস্ত্র বাহিনীর হেলিকপ্টারটি অবতরণ করে।

এরপর সর্বসাধারণে শ্রদ্ধা নিবেদনের জন্য মরদেহ রাখা হবে ভরতখালী উচ্চ বিদ্যালয় মাঠে। সেখানে বিকেল ৩টায় তার দ্বিতীয় জানাজা শেষে মরদেহ নিজ বাড়ি গটিয়া গ্রামে নেওয়া হবে।

সেখানে বিকেল সাড়ে ৫টায় শেষ জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হবে।

সম্পর্কিত পোস্ট

গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার

Banglarmukh24

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার

Banglarmukh24

মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ

Banglarmukh24

অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল

Banglarmukh24

নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা

Banglarmukh24

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

Banglarmukh24