মার্চ ১৫, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
জেলার সংবাদ প্রশাসন রাজনীতি

ছাত্রলীগ নেতাকে গলা কেটে হত্যা, দুই আসামি গ্রেফতার

নোয়াখালীর বেগমগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগ নেতা হাসিবুল বাশার (২৫) হত্যা মামলার এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৭ জুলাই) রাতে অভিযান চালিয়ে গোপালপুর ইউনিয়ন থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতাররা হলেন- রকি (২৬) ও বাহার উদ্দিন (২২)।

শুক্রবার (৮ জুলাই) সকালে নোয়াখালী পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম গ্রেফতারের বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, হাসিবুল বাশার হত্যা মামলায় কাউকে ছাড় দেওয়া হবে না। এ ঘটনায় জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে। আসামিদের গ্রেফতারের জন্য পুলিশসহ বিভিন্ন সংস্থার একাধিক টিম মাঠে কাজ করছে।

এদিকে বৃহস্পতিবার রাতে নিহতের চাচা সিরাজুল ইসলাম বাদি হয়ে যুবলীগ নামধারী সন্ত্রাসী হাসানকে প্রধান আসামি করে ১১ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করেছেন।

এর আগে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার ২ নম্বর গোপালপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের কোটরা মহব্বতপুর গ্রামের সুবহান মার্কেট এলাকায় হাসিবুল বাশারকে (২৫) গলা কেটে হত্যা করে যুবলীগ নামধারী দুর্বৃত্তরা।

পরে বিকেলে তার মরদেহ নিয়ে চৌমুহনী চৌরাস্তায় বিক্ষোভ করে বেগমগঞ্জ উপজেলা, চৌমুহনী পৌরসভা ও এস.এ কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা।

সম্পর্কিত পোস্ট

গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার

Banglarmukh24

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার

Banglarmukh24

মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ

Banglarmukh24

অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল

Banglarmukh24

নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা

Banglarmukh24

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

Banglarmukh24