মার্চ ১৭, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
জাতীয়

জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে হবে

বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের (ডিসি) উদ্দেশ্যে ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া বলেছেন, সরকারের নীতিনির্ধারকদের সঙ্গে মাঠপর্যায়ে নীতি বাস্তবায়নে জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনারদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দিতে হবে।

বৃহস্পতিবার (১৮ জুলাই) সংসদ ভবনের শপথ কক্ষে ‘জেলা প্রশাসক সম্মেলন-২০১৯’ এর অংশ হিসেবে ডেপুটি স্পিকারের সাথে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন। এ সময় দেশের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের (ডিসি) কাজ করার আহ্বান জানান তিনি। জাতীয় সংসদের পক্ষ থেকে তাদের ধন্যবাদ জানান চিফ হুইপ নূর-ই আলম চৌধুরী এমপি।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মন্ত্রিপরিষদ সচিব এম শফিউল আলম। সংসদ সচিবালয়ের পক্ষে ‘জাতীয় সংসদের স্থাপত্যশৈলী ও সংসদ কার্যক্রম’র ওপর একটি পাওয়ার পয়েন্ট উপস্থাপনা করা হয়। অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন ঢাকা বিভাগীয় কমিশনার জয়নুল বারী এবং বরগুনার জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ।

জেলা প্রশাসন কর্মকর্তাদের দক্ষতা ও দায়িত্বশীলতার ওপর গুরুত্বারোপ করে ডেপুটি স্পিকার বলেন, ডিসিদের অবশ্যই জেলার অন্য কর্মকর্তাদের সাথে কাজের সমন্বয়ের পাশাপাশি জনগণের মৌলিক অধিকার পূরণে সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণে কার্যকর সিদ্ধান্ত নিতে হবে। ডিসিদের সাথে সমন্বয় আছে বলেই উন্নয়ন এত ত্বরান্বিত হচ্ছে। জেলা প্রশাসকদের মাধ্যমে সরকারের নীতি প্রতিষ্ঠা পেয়ে থাকে।

তিনি বলেন, আইন বিভাগের সাথে নির্বাহী বিভাগের সমন্বয় খুবই গুরুত্বপূর্ণ। কারণ আইন প্রণয়নের পর সেটি মাঠ পর্যায়ে বাস্তবায়ন করেন কর্মকর্তারা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ এগিয়ে যাচ্ছে। জনপ্রতিনিধিদের সহযোগিতায় জেলা প্রশাসকদের দায়িত্বশীল ভূমিকার মাধ্যমে অচিরেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠিত হবে।

জাতীয় সংসদের হুইপ আতিউর রহমান আতিক, হুইপ ইকবালুর রহিম, হুইপ সামশুল হক চৌধুরী, সংসদ সচিবালয়ের দায়িত্বপ্রাপ্ত সচিব আ ই ম গোলাম কিবরিয়া প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

সম্পর্কিত পোস্ট

গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার

Banglarmukh24

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার

Banglarmukh24

মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ

Banglarmukh24

অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল

Banglarmukh24

নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা

Banglarmukh24

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

Banglarmukh24