মার্চ ১৭, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
জেলার সংবাদ বরিশাল

জেলা প্রশাসক কার্যালয়ে নাগরিক সভা অনুষ্ঠিত

বরিশালে সরকারের সেবাখাতসমূহের তথ্য সহজ উন্মুক্তকরণ ও সেবা গ্রহণের সন্তুষ্টির পরিমাপ ও মূল্যায়ন সংক্রান্ত নাগরিক পরিবীক্ষণ অনুষ্ঠিত হয়েছে।রবিবার সকাল ১১টায় জেলা প্রশাসক কার্যালয়ের হলরুমে বেসরকারী উন্নয়ন সংস্থা রীচ টু আনরীচড (রান) এর উদ্যোগে এবং একশনএইড বাংলাদেশের সহযোগিতায় এই পরিবীক্ষণ অনুষ্ঠিত হয়।যুব নেতৃত্ব বিকাশের মাধ্যমে উন্নয়ন অগ্রযাত্রার স্রোতধারায় সম্পৃক্তকরণের লক্ষ্যে পরিবীক্ষণ সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান।

বিশেষ অতিথি ছিলেন সমাজসেবা অধিদফতরের উপ-পরিচালক আল মামুন তালুকদার, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রাশিদা বেগম, জেলা সহসভাপতি মো. হোসেন চৌধুরী, জেলা প্রশাসনের প্রবেশন অফিসার সাজ্জাদ পারভেজ ও রান’র নির্বাহী পরিচালক রফিকুল ইসলাম।

এছাড়া রান এর কর্মকর্তাসহ সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিত্ব, সামাজিক ব্যক্তি, সুশীল সমাজের প্রতিনিধি, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং সাংবাদিকবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।

সভায় সকলের অংশগ্রহণে সেবাখাতসমূহের তথ্য সহজ উন্মুক্তকরণ ও সেবা গ্রহণের সন্তুষ্টির পরিমাপ ও মূল্যায়ন সংক্রান্ত নাগরিক পরিবীক্ষণ বিষয়ক আলোচনা হয়।

সম্পর্কিত পোস্ট

বরিশাল-৪ আসনে ধানের শীষের পক্ষে প্রকৌশলীদের গণসংযোগ

banglarmukh official

বরিশালে খালেদা জিয়ার জীবনভিত্তিক প্রামাণ্যচিত্রের উদ্বোধন

banglarmukh official

বরিশালে প্রেমিককে ভিডিও কলে রেখে তরুণীর আত্মহত্যা

banglarmukh official

ঝালকাঠিতে যৌথবাহিনীর অভিযানে আটক ৪, মাদক-নগদ টাকা উদ্ধার

banglarmukh official

বরিশালে সাজাপ্রাপ্ত বিএনপি নেতা সেনাবাহিনীর হাতে আটক

banglarmukh official

সহকর্মীদের চোখের জলে সাংবাদিক তুষারের শেষ বিদায়

banglarmukh official