মার্চ ১১, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
জাতীয় স্বাস্থ বার্তা

ডেঙ্গু পরীক্ষায় ৫০০ টাকার বেশি নিলে অভিযোগ জানাবেন যেখানে

ডেঙ্গু শনাক্তে সব ধরনের পরীক্ষার ফি ৫০০ টাকা নির্ধারণ করে দিয়েছে সরকার। কোনও প্রতিষ্ঠান নির্ধারিত মূল্যের চেয়ে বেশি টাকা নিলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের মনিটরিং সেলে অভিযোগ জানাতে বলা হয়েছে। অভিযোগ জানানোর নম্বরগুলো হলো— ০১৩১৪৭৬৬০৬৯ ও ০১৩১৪৭৬৬০৭০। ল্যান্ড ফোনেও ০২-৪৭১২০৫৫৬ ও ০২-৪৭১২০৫৫৭ এই দুই নম্বরে অভিযোগ করা যাবে। সূত্র: বাংলা ট্রিবিউন

সোমবার (২৯ জুলাই) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মো. মাইদুল ইসলাম প্রধানের স্বাক্ষর করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বাস্থ্যমন্ত্রী ডেঙ্গু সংক্রান্ত সব পরীক্ষা সরকারি হাসপাতালে বিনামূল্যে ও বেসরকারি হাসপাতালের জন্য ৫০০ টাকা ফি নির্ধারণ করে দিয়েছেন। ২৮ জুলাই থেকে এই নতুন মূল্য কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।

নির্দেশনা অনুযায়ী, এখন থেকে ডেঙ্গুর মূল পরীক্ষা এনএসওয়ান (NS1)-এর জন্য সর্বোচ্চ ৫০০ টাকা নেওয়া যাবে। অন্যদিকে, আইজিজি (IgG) ও আইজিএম (IgM)- এই দুটি পরীক্ষার মূল্যও নির্ধারণ করা হয়েছে ৫০০ টাকা। এছাড়া, সিবিসি (CBC) পরীক্ষার মূল্য হবে ৪০০ টাকা। কোনও হাসপাতাল এর বাইরে ফি রাখতে পারবে না। যদি কেউ বেশি টাকা দাবি করে, তাহলে উপরোক্ত নম্বরে অভিযোগ দেওয়া যাবে।

সম্পর্কিত পোস্ট

গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার

Banglarmukh24

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার

Banglarmukh24

মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ

Banglarmukh24

অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল

Banglarmukh24

নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা

Banglarmukh24

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

Banglarmukh24