মার্চ ১৬, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
জেলার সংবাদ বরিশাল

ঢাকা-বরিশাল নৌ-রুটে এবারও থাকছে লঞ্চের ঈদ স্পেশাল সার্ভিস

অনলাইন ডেস্ক :

আসন্ন ঈদুল আজহায় যাত্রীদের বাড়তি চাপ সামাল দিতে নৌপথে লঞ্চ ও সরকারি স্টিমার-জাহাজ স্বাভাবিক সার্ভিসের পাশাপাশি এবারও থাকছে স্পেশাল সার্ভিস। ইতিমধ্যে বিলাসবহুল ও যাত্রীবহুল ঢাকা-বরিশাল নৌরুটে যাত্রীবাহী লঞ্চগুলোতে আগাম টিকিট বিক্রির কার্যক্রম শুরু করেছে কর্তৃপক্ষ। কোনো কোনো লঞ্চ কর্তৃপক্ষ বিগত দিনের ধারাবাহিকতা বজায় রেখে কেবিন ও সোফার জন্য যাত্রীদের কাছ থেকে চাহিদাপত্র (স্লিপ) গ্রহণ করছেন।

এখন চলছে যাচাই-বাছাইয়ের কাজ। যা শেষ হলে যাত্রীদের হাতে তুলে দেওয়া হবে কাক্সিক্ষত টিকিট। আবার অনেক লঞ্চ কর্তৃপক্ষ বিগত দিনের ধারাবাহিকতা বজায় রেখে সরাসরি আগে এলে আগে পাবেন ভিত্তিতে কেবিন ও সোফার টিকিট বিক্রি শুরু করে দিয়েছে।

তবে বেশিরভাগ লঞ্চের অগ্রিম টিকিট আগামী ১ আগস্ট থেকে বিক্রি শুরু হবে বলে জানিয়েছেন বাংলাদেশ যাত্রীবাহী নৌপরিবহন সংস্থার (যাপ) কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও সুন্দরবন নেভিগেশনের স্বত্বাধিকারী সাইদুর রহমান রিন্টু। তিনি বলেন, স্পেশাল সার্ভিসের বিষয়ে এখনো পুরোপুরিভাবে সিদ্ধান্ত হয়নি। আগামী ১ অথবা ২ আগস্ট ঢাকায় লঞ্চ মালিকদের সভা হওয়ার কথা রয়েছে, সেখানে এ বিষয়ে সিদ্ধান্ত হবে। তবে যেহেতু ১২ আগস্ট ঈদুর আজহা তাই ৮ আগস্ট থেকে বিশেষ সার্ভিস শুরুর সম্ভাবনাই বেশি রয়েছে। যা ঈদের পর ২০ জুলাই পর্যন্ত বহাল থাকতে পারে। তাই ১ আগস্ট থেকে সুন্দরবন নেভিগেশন কোম্পানির লঞ্চগুলোর বিশেষ সার্ভিসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে।

অপরদিকে ঢাকা-বরিশাল নৌ-রুটের সুরভী লঞ্চ কাউন্টারের দায়িত্বে থাকা ফারহান হোসেন জানান, ঈদুল আজহা উপলক্ষে অগ্রিম টিকিটের আবেদন গত ২৩ জুলাই সম্পন্ন হয়েছে। এরমধ্যে যাচাই বাছাইও প্রায় শেষপর্যায়ে রয়েছে। আশা করা যাচ্ছে ২/১ দিনের মধ্যে ভোক্তা পর্যায়ে টিকিট পৌঁছে দেওয়া হবে।

বিআইডব্লিউটিএ’র নৌ-নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের উপ-পরিচালক আজমল হুদা মিঠু সরকার বলেন, ২৮ জুলাই ঢাকায় নৌ-পরিবহন অধিদপ্তরে ঈদুল আজহা সম্পর্কিত বৈঠক অনুষ্ঠিত হবে। ওই বৈঠক থেকেই বিশেষ সার্ভিসসহ সার্বিক বিষয়ে সিদ্ধান্ত হবে।

সম্পর্কিত পোস্ট

বরিশাল-৪ আসনে ধানের শীষের পক্ষে প্রকৌশলীদের গণসংযোগ

banglarmukh official

বরিশালে খালেদা জিয়ার জীবনভিত্তিক প্রামাণ্যচিত্রের উদ্বোধন

banglarmukh official

বরিশালে প্রেমিককে ভিডিও কলে রেখে তরুণীর আত্মহত্যা

banglarmukh official

ঝালকাঠিতে যৌথবাহিনীর অভিযানে আটক ৪, মাদক-নগদ টাকা উদ্ধার

banglarmukh official

বরিশালে সাজাপ্রাপ্ত বিএনপি নেতা সেনাবাহিনীর হাতে আটক

banglarmukh official

সহকর্মীদের চোখের জলে সাংবাদিক তুষারের শেষ বিদায়

banglarmukh official