মার্চ ১৫, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
প্রশাসন বরিশাল

দশমিনায় ১কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক

নিউজ ডেস্কঃ পটুয়াখালীর দশমিনায় ১কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার হাজিরহাট এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃত ইমরান আকন(২৬) ও ইমরান হাওলাদার (২৫) বরিশাল জেলার বাকেরগঞ্জ থানার বাসিন্দা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে দশমিনা থানা অফিসার ইনচার্জ মো. মেহেদী হাসান এর নেতৃত্বে এস আই মনির হোসেন সঙ্গীয় ফোর্সসহ উপজেলার সদর ইউনিয়নের হাজিরহাট এলাকা থেকে মাদক বিরোধী অভিযান চালিয়ে তাদের ১কেজি গাজাসহ আটক করা হয়।

এ বিষয়ে দশমিনা থানা অফিসার ইনচার্জ মো. মেহেদী হাসান জানান, তাদের বিরুদ্ধে পুলিশ বাদি হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

তাদেরকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। উল্লেখ্য-গত সপ্তাহে থানা পুলিশের অভিযানে ৪কেজি গাজা উদ্ধার করা হয়েছে। এসময় ৭ মাদক কারবারিকে আটক করা হয়।

সম্পর্কিত পোস্ট

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার

Banglarmukh24

বরিশাল-৪ আসনে ধানের শীষের পক্ষে প্রকৌশলীদের গণসংযোগ

banglarmukh official

বরিশালে খালেদা জিয়ার জীবনভিত্তিক প্রামাণ্যচিত্রের উদ্বোধন

banglarmukh official

বরিশালে প্রেমিককে ভিডিও কলে রেখে তরুণীর আত্মহত্যা

banglarmukh official

ঝালকাঠিতে যৌথবাহিনীর অভিযানে আটক ৪, মাদক-নগদ টাকা উদ্ধার

banglarmukh official

বরিশালে সাজাপ্রাপ্ত বিএনপি নেতা সেনাবাহিনীর হাতে আটক

banglarmukh official