মার্চ ১৭, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
অপরাধ জেলার সংবাদ প্রশাসন বরিশাল

নগরীর কাউনিয়ায় গাঁজাচাষী দুই যুবক আটক

অনলাইন ডেস্ক:

বরিশাল নগরীতে পৃথক স্থানে অভিযান চালিয়ে গাঁজা গাছসহ দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার রাত সাড়ে ১১টার দিকে শহরের কাউনিয়া হাউজিং এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- কাউনিয়া হাউজিং এলাকার সিকদার বাড়ির ভাড়াটিয়া ও দুলাল সিকদারের ছেলে তপু সিকদার (২০) এবং একই এলাকার নুরুল হকের ভাড়াটিয়া ও মোশারেফ হোসেনের ছেলে মো. তারেক হোসেন (৩০)।

কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রথমে তপু সিকদারকে একটি গাঁজা গাছসহ গ্রেফতার করা হয়।

পরবর্তীতে তার দেওয়া স্বীকারোক্তিতে অভিযান চালিয়ে একই এলাকার নুরুল হকের বাসা থেকে আরেকটি গাঁজা গাছসহ তারেক হোসেনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত দুই যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানান ওসি।

সম্পর্কিত পোস্ট

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার

Banglarmukh24

বরিশাল-৪ আসনে ধানের শীষের পক্ষে প্রকৌশলীদের গণসংযোগ

banglarmukh official

বরিশালে খালেদা জিয়ার জীবনভিত্তিক প্রামাণ্যচিত্রের উদ্বোধন

banglarmukh official

বরিশালে প্রেমিককে ভিডিও কলে রেখে তরুণীর আত্মহত্যা

banglarmukh official

ঝালকাঠিতে যৌথবাহিনীর অভিযানে আটক ৪, মাদক-নগদ টাকা উদ্ধার

banglarmukh official

বরিশালে সাজাপ্রাপ্ত বিএনপি নেতা সেনাবাহিনীর হাতে আটক

banglarmukh official