মার্চ ১৬, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
অপরাধ জেলার সংবাদ বরিশাল

নেশা দ্রব্য সেবনে বরিশাল বিএম কলেজছাত্রের মৃত্যু

পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় বিষাক্ত দ্রব্য সেবনে প্রদীপ সুতার দিপ্ত (২০) নামে এক কলেজছাত্র মারা গেছে। দিপ্ত বরিশাল সরকারি ব্রজমোহন কলেজের গণিত বিভাগের স্নাতক তৃতীয় বর্ষের ছাত্র। সে নেছারাবাদ উপজেলার ইদেলকাঠী এলাকার পরিমল সুতারের ছেলে।

দিপ্তর বাবা পরিমল সুতার  বলেন, শনিবার (২০ জুলাই) বিকেলের দিকে বরিশাল শহর থেকে গ্রামের বাড়ি ইদেলকাঠীতে যায় প্রদীপ। পরদিন রোববার সকালে ঘুম থেকে উঠে সে বমি করে। পরে ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়লে প্রথমে নেছারবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (২২জুলাই) রাত সাড়ে ১০টায় প্রদীপ মারা যায়।

পরিবারের ধারণা, প্রদীপ বিষাক্ত কিংবা নেশা জাতীয় কিছু খেয়েছে বা তাকে খাওয়ানো হয়েছে, এ কারণেই তার মৃত্যু হয়েছে। প্রদীপের মরদেহের সুরতহাল ও ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে নেয়া হয়েছে।

সম্পর্কিত পোস্ট

বরিশাল-৪ আসনে ধানের শীষের পক্ষে প্রকৌশলীদের গণসংযোগ

banglarmukh official

বরিশালে খালেদা জিয়ার জীবনভিত্তিক প্রামাণ্যচিত্রের উদ্বোধন

banglarmukh official

বরিশালে প্রেমিককে ভিডিও কলে রেখে তরুণীর আত্মহত্যা

banglarmukh official

ঝালকাঠিতে যৌথবাহিনীর অভিযানে আটক ৪, মাদক-নগদ টাকা উদ্ধার

banglarmukh official

বরিশালে সাজাপ্রাপ্ত বিএনপি নেতা সেনাবাহিনীর হাতে আটক

banglarmukh official

সহকর্মীদের চোখের জলে সাংবাদিক তুষারের শেষ বিদায়

banglarmukh official