মার্চ ১, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
অপরাধ জেলার সংবাদ

পাগলা কুকুরের কামড়ে শিশু ও নারীসহ ১৫ জন হাসপাতালে

অনলাইন ডেস্ক :

নড়াইল জেলার সদরের বাঁশগ্রাম ইউনিয়নে পাগলা কুকুরের কামড়ে একই দিনে শিশু ও নারীসহ ১৫ জন আহত হয়েছে। তাদের নড়াইল সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।

রোববার সকালে এই ঘটনা ঘটে।

কুকুরের কামড়ে আহতরা হলেন- যদুনাথপুর গ্রামের জাকির হোসেনের স্ত্রী রেকসোনা (৩০), দৌলতপুর গ্রামের দ্বীন মোহাম্মদের স্ত্রী হেনা বেগম (৫৫), দৌলতপুর গ্রামের আব্দুস ছাত্তারের ছেলে শরিফুল (৩৫), যদুনাথপুর গ্রামের মিন্টু দাসের ছেলে সাগর দাস (১৩), কালনা গ্রামের মনির শেখের ছেলে মাসুম (৯), রহমতপুর গ্রামের আক্কাস আলীর মেয়ে আখি (১৭), কালাম মিয়ার ছেলে মেহেদী (১৩), আউড়িয়া গ্রামের ইমদাদুলের ছেলে আকাশ (১০), আউড়িয়া গ্রামের খায়রুল ইসলামের ছেলে তানভির (৮), ফুলশ্বর গ্রামের মিলন মিয়ার ছেলে ইয়াসিন (৫), একই গ্রামের তারাপদ গাছীর ছেলে সন্দীপসহ (৪) আরও চার জন।

সম্পর্কিত পোস্ট

মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশু মারা গেছে

banglarmukh official

শিশু আছিয়ার জানাজায় অংশ নিতে মাগুরায় মামুনুল-হাসনাত-সারজিস

banglarmukh official

অটোরিকশায় ছাত্রীর সঙ্গে অশোভন আচরণ, ভিডিও ভাইরাল

banglarmukh official

বগুড়ায় স্কুলছাত্রকে শ্বাসরোধ করে হত্যা

banglarmukh official

মাগুরায় শিশু ধর্ষণ: ১৮০ দিনের মধ্যে বিচার শেষ করার নির্দেশ হাইকোর্টের

banglarmukh official

বোনের বাড়ি বেড়াতে এসে ধর্ষণের শিকার শিশু, ভগ্নিপতি ও শ্বশুর আটক

banglarmukh official