মার্চ ১৬, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
অপরাধ জেলার সংবাদ বরিশাল

বরগুনায় আবার নয়ন বন্ড স্টাইলে যুবককে কোপানোর চেষ্টা

বরগুনায় আবার নয়নবন্ড স্টাইলে যুবককে কোপানোর চেষ্টা। জেলার বামনা উপজেলার সদর রোডে মো. মতিন হাওলাদার ওরফে রুটি মতির ছেলে মো. সোহেল হাওলাদার(২৫) প্রকাশ্যে দেশীয় দা দিয়ে কোপানোর চেষ্টা করে মো. হাসিব (২১) নামে এক যুবকে। এ ঘটনায় বামনা থানা পুলিশ তাৎক্ষনিক হামলাকারীকে আটক করেছেন। ঘটনাস্থল থেকে একটি ধারালো দেশীয় দা উদ্ধার করেছে পুলিশ। এর আগে বরগুনায় গত ২৬ জুন আলোচিত রিফাত শরীফ হত্যার ঘটনা ঘটে।

শুক্রবার বিকাল সাড়ে পাঁচটার দিকে বামনা থানা থেকে মাত্র ১৫০ গজ দুরে উপজেলার সদর রোডে মসজিদের সামনে এ ঘটনাটি ঘটে। এ রিপোর্ট লেখা পর্যন্ত এ ঘটনায় বামনা থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

হামলার শিকার মো. হাসিব জানায়, হামলাকারী সোহেল হাওলাদারের সাথে তার বিকাল পাঁচটার দিকে বাক-বিতান্ড ঘটে। এসময় দুজনে উত্তেজিত হলে হাতাহাতির ঘটনাও ঘটে। পরে দুজনে স্থান ত্যাগ করে বাড়ীতে চলে যায়। ঘটনার আধাঘন্টা পরে হাসিব বামনা সদর রোডে মসজিদের কাছে আসলে হামলাকারী সোহেল একটি দেশীয় ধারালো দা দিয়ে প্রকাশ্যে তার উপর হামলা করে। এসময় তার সাথে থাকা মটরসাইকেল ফেলে দিয়ে দৌড় দিলে কোনমতে সে প্রাণে বেঁচে যায়।

এব্যপারে বামনা থানার অফিসার ইন চার্জ মো. মাসুদুজ্জামান বলেন, বামনায় কোন নয়ন বন্ডের জন্ম হতে দেওয়া যাবেনা। পুলিশ এ ঘটনায় দ্রুত হামলাকারীকে আটক করেছে। এ ঘটনায় আজ রাতেই মামলা নিয়ে আসামীকে জেল হাজতে পাঠানো হবে।

সম্পর্কিত পোস্ট

বরিশাল-৪ আসনে ধানের শীষের পক্ষে প্রকৌশলীদের গণসংযোগ

banglarmukh official

বরিশালে খালেদা জিয়ার জীবনভিত্তিক প্রামাণ্যচিত্রের উদ্বোধন

banglarmukh official

বরিশালে প্রেমিককে ভিডিও কলে রেখে তরুণীর আত্মহত্যা

banglarmukh official

ঝালকাঠিতে যৌথবাহিনীর অভিযানে আটক ৪, মাদক-নগদ টাকা উদ্ধার

banglarmukh official

বরিশালে সাজাপ্রাপ্ত বিএনপি নেতা সেনাবাহিনীর হাতে আটক

banglarmukh official

সহকর্মীদের চোখের জলে সাংবাদিক তুষারের শেষ বিদায়

banglarmukh official