মার্চ ১৭, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
জাতীয় জেলার সংবাদ বরিশাল রাজনীতি

বরিশালসহ তিন বিভাগীয় শহরে বিএনপির মহাসমাবেশ ১৮, ২০ ও ২৫ জুলাই

অনলাইন ডেস্ক :

কারাবন্দি চিকিৎসাধীন দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিভাগীর শহরে সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। এর অংশ হিসেবে আগামী ১৮ জুলাই বরিশাল, ২০ জুলাই চট্টগ্রাম ও ২৫ জুলাই খুলনা সমাবেশ করবে দলটি।

শনিবার রাতে গুলশানে বিএনপির চেয়ারপারসন রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সমাবেশের এসব তারিখ ঘোষণা করেন।

এরআগে, দেড় ঘণ্টা বিএনপির স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয় । বৈঠক লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্কাইপে যুক্ত ছিলেন।

বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ৩০ জুলাইয়ের মধ্যে বাকি বিভাগীয় শহগুলোর সমাবেশের তারিখ ঠিক করা হবে।

স্থায়ী কমিটির বৈঠক উপস্থিত ছিলেন ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী ও সেলিম রহমান।

সম্পর্কিত পোস্ট

গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার

Banglarmukh24

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার

Banglarmukh24

মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ

Banglarmukh24

অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল

Banglarmukh24

নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা

Banglarmukh24

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

Banglarmukh24