মার্চ ১৭, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
অপরাধ জেলার সংবাদ বরিশাল

বরিশালের মাছ শিকারির গলিত লাশ বাওড় থেকে উদ্ধার

অনলাইন ডেস্ক :

শরীয়তপুরে বড়শি নিয়ে বাওড় মাছ ধরতে গিয়ে দুই দিন আগে নিখোঁজ হয় এক মাছ শিকারি। শুক্রবার সকালে তার গলিত লাশ বাওড় থেকে উদ্ধার করেছে পুলিশ।

সদর উপজেলার চরপালং এলাকায় ইয়াছিন খাঁ বাওড় থেকে মিন্টু নামে ওই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে বলে পালং মডেল থানার ওসি মো. আসলাম উদ্দিন জানান।

মিন্টুর চরপালং এলাকায় ভাড়া বাসায় থাকতেন এবং মাছ শিকার করে সংসার চালাতেন। তার গ্রামের বাড়ি বরিশালের আগৈলঝড়া থানায়।

মিন্টুর বাড়িওয়ালা আব্দুর রহমান মোল্লা বলেন, বুধবার রাত ১০টায় মিন্টু বাসা থেকে বড়শি নিয়ে পালং এলাকায় বাওড়ে মাছ শিকারে যায়।

এরপর আর সে আর ফেরেনি। অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। পরে ইয়াছিন খাঁ বাওড়ে তার লাশ পড়ে থাকতে দেখে থানার খবর দেয়া হলে পুলিশ গিয়ে তার লাশ উদ্ধার করে।

বুধবার রাতে প্রচুর বৃষ্টি ও বজ্রপাত হয়েছে। ধারণা করা হচ্ছে বজ্রপাতে অথবা সাপের কামড়ে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করছেন ওসি আসলাম।

এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা এবং লাশ ময়না তদন্তের জন্য শরীয়তপুরে সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সম্পর্কিত পোস্ট

বরিশাল-৪ আসনে ধানের শীষের পক্ষে প্রকৌশলীদের গণসংযোগ

banglarmukh official

বরিশালে খালেদা জিয়ার জীবনভিত্তিক প্রামাণ্যচিত্রের উদ্বোধন

banglarmukh official

বরিশালে প্রেমিককে ভিডিও কলে রেখে তরুণীর আত্মহত্যা

banglarmukh official

ঝালকাঠিতে যৌথবাহিনীর অভিযানে আটক ৪, মাদক-নগদ টাকা উদ্ধার

banglarmukh official

বরিশালে সাজাপ্রাপ্ত বিএনপি নেতা সেনাবাহিনীর হাতে আটক

banglarmukh official

সহকর্মীদের চোখের জলে সাংবাদিক তুষারের শেষ বিদায়

banglarmukh official