মার্চ ১৭, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
অপরাধ জেলার সংবাদ বরিশাল রাজনীতি

বরিশালে আ’লীগ কার্যালয় ভেঙ্গে দখলে নিয়েছে বিএনপি নেতা

 বরিশালের গৌরনদী পৌর এলাকার টরকীর চর ব্রিজ সংলগ্ন এলাকায় স্থানীয় আওয়ামী লীগ কার্যালয় ভেঙ্গে দখলে নিয়েছে বিএনপি নেতা বাবু মিয়া।

এ ঘটনায় স্থানীয় আওয়ামী লীগ নেতাদের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। বাবুল সরদার, আনোয়ার সরদারসহ একাধিক আওয়ামী লীগ নেতা জানান, টরকীর চর ব্রিজ সংলগ্ন খাস জমির ওপর ২০১৮ সালের নির্বাচনকালীন সময় আওয়ামী লীগ কার্যালয় নির্মাণ করে তারা দলীয় কার্যক্রম চালিয়ে আসছিলেন।

বৃহস্পতিবার রাতে বিএনপি নেতা বাবু মিয়া তার লোকজন নিয়ে কার্যালয়ের সম্পত্তি দখলের জন্য কার্যালয়টি ভেঙ্গে ফেলে।

অভিযোগ অস্বীকার করে বাবু মিয়া জানান, তিনি প্রবাসে থাকার সুবাদে তার পৈত্রিক সম্পত্তি দখল করে আওয়ামী লীগের কার্যালয় নির্মাণ করা হয়েছিল। তিনি দেশে ফিরে তাদের জায়গা দখলমুক্ত করেছেন।

সম্পর্কিত পোস্ট

গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার

Banglarmukh24

মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ

Banglarmukh24

অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল

Banglarmukh24

নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা

Banglarmukh24

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

Banglarmukh24

বরিশাল-৪ আসনে ধানের শীষের পক্ষে প্রকৌশলীদের গণসংযোগ

banglarmukh official