মার্চ ১৬, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
অপরাধ জেলার সংবাদ প্রশাসন বরিশাল

বরিশালে ইয়াবাসহ রাম দা মাসুদ গ্রেফতার

বরিশাল নগরীর জিয়া সড়ক এলাকা থেকে মাদক ব্যবসায়ী মাসুদ ওরফে রাম দা মাসুদকে গ্রেফতার করেছে মেট্রোপলিটন গোয়েন্দা (ডিবি) পুলিশ।

মঙ্গলবার রাত ১১ টার দিকে জিয়া সড়কের একটি ভবনে থেকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের এস আই রেহান আহমেদের নেতৃত্বে একটি দল  নগরীর জিয়া সড়কের একটি ভবনে অভিযান চালালে ভবনের তৃতীয় তলা থেকে লাফিয়ে পরে পালানোর চেষ্টা করলে প্রায় কয়েক মিনিট ধাওয়া করে মাসুদকে গ্রেফতার করা হয় বলে জানা যায়। এসময়ে তার কাছ থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

ডিবি পুলিশের কনস্টেবল ফরিদ হোসেন জানান- মাসুদের বিরুদ্ধে ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি, মাদক মামলাসহ প্রায় ১০ এর অধিক মামলা রয়েছে।

এ ব্যাপারে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা করা হয়েছে বলে জানান তিনি।

সম্পর্কিত পোস্ট

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার

Banglarmukh24

বরিশাল-৪ আসনে ধানের শীষের পক্ষে প্রকৌশলীদের গণসংযোগ

banglarmukh official

বরিশালে খালেদা জিয়ার জীবনভিত্তিক প্রামাণ্যচিত্রের উদ্বোধন

banglarmukh official

বরিশালে প্রেমিককে ভিডিও কলে রেখে তরুণীর আত্মহত্যা

banglarmukh official

ঝালকাঠিতে যৌথবাহিনীর অভিযানে আটক ৪, মাদক-নগদ টাকা উদ্ধার

banglarmukh official

বরিশালে সাজাপ্রাপ্ত বিএনপি নেতা সেনাবাহিনীর হাতে আটক

banglarmukh official