মার্চ ১১, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
করোনা প্রচ্ছদ বরিশাল

বরিশালে করোনা শনাক্ত বেড়েছে

নিজস্ব প্রতিবেদকঃ বরিশালে এক দিনের ব্যবধানে করোনা শনাক্তের হার দ্বিগুণের বেশি বেড়েছে। শুক্রবারের রিপোর্টে ৬১ জনের নমুনা পরীক্ষায় ১৮ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৯.৫০ ভাগ। এর আগে বৃহস্পতিবার শনাক্তের হার ছিলো ১১.৯০ ভাগ, বুধবার ১৬.৬৬ ভাগ, মঙ্গলবার ১২.০৬ ভাগ, সোমবার ১৮.৮৬ ভাগ, রবিবার ৫.৫৫ ভাগ, শনিবার ১১.৪৭ ভাগ এবং গত শুক্রবার ২৮.৮১ ভাগ করোনা শনাক্ত হয়।

এদিকে শের-ই বাংলা মেডিকেলের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন রোগীর সংখ্যা কিছুটা বেড়েছে। গত বৃহস্পতিবার করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলো ৩ জন রোগী। বিগত ২৪ ঘণ্টায় নতুন করে কোন রোগী করোনা ওয়ার্ড থেকে ছাড়পত্র নেয়নি। এই সময়ে উপসর্গ নিয়ে একজন রোগী করোনা ওয়ার্ডে ভর্তি হয়েছেন। শুক্রবার সকাল পর্যন্ত করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলো ৪ জন রোগী।

২০২০ সালের ১৭ মার্চ শেবাচিমে করোনা ওয়ার্ডে চালুর পর এ পর্যন্ত সেখানে ৭ হাজার ৭শ’ ৬ জন রোগী ভর্তি হয়েছেন। চিকিৎসায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬ হাজার ২শ’ ২৫ জন রোগী। করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় এ পর্যন্ত ১ হাজার ৪শ’ ৭৮ জন রোগীর মৃত্যু হয়েছে। যার মধ্যে ৪শ’ ৪১ জনের করোনা ছিলো পজেটিভ।

সম্পর্কিত পোস্ট

গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার

Banglarmukh24

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার

Banglarmukh24

মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ

Banglarmukh24

অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল

Banglarmukh24

নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা

Banglarmukh24

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

Banglarmukh24