মার্চ ১৯, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
দূর্ঘটনা বরিশাল

বরিশালে গাছ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশালের আগৈলঝাড়া উপজেলায় গাছ থেকে পড়ে সুরঞ্জন বাড়ৈ (৫০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার (৩০ জুলাই) সকালে উপজেলার কারফা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সুরঞ্জন আগৈলঝাড়ার মৃত যতীন্দ্রনাথ বাড়ৈর ছেলে। স্থানীয়রা জানায়, সকালে সুরঞ্জন উপজেলার কারফা এলাকার এক ব্যক্তির গাছ কাটছিলেন।

এ সময় তিনি হঠাৎ গাছ থেকে পড়ে গুরুতর আহত হন। পরে তাকে দ্রুত উদ্ধার করে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মামুন মোল্লা বলেন, গাছ থেকে পড়ে আহত সুরঞ্জনকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

সম্পর্কিত পোস্ট

বরিশাল-৪ আসনে ধানের শীষের পক্ষে প্রকৌশলীদের গণসংযোগ

banglarmukh official

বরিশালে খালেদা জিয়ার জীবনভিত্তিক প্রামাণ্যচিত্রের উদ্বোধন

banglarmukh official

বরিশালে প্রেমিককে ভিডিও কলে রেখে তরুণীর আত্মহত্যা

banglarmukh official

ঝালকাঠিতে যৌথবাহিনীর অভিযানে আটক ৪, মাদক-নগদ টাকা উদ্ধার

banglarmukh official

বরিশালে সাজাপ্রাপ্ত বিএনপি নেতা সেনাবাহিনীর হাতে আটক

banglarmukh official

সহকর্মীদের চোখের জলে সাংবাদিক তুষারের শেষ বিদায়

banglarmukh official