মার্চ ১৭, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
জেলার সংবাদ বরিশাল

বরিশালে ছয়টি জেলার পৌর কর্মকর্তা-কর্মচারীদের অবস্থান কর্মসূচি

মঙ্গলবার (২ জুলাই) সকাল ৯টায় বরিশাল নগরের সদর রোডের অশ্বিনী কুমার হল চত্বরে অবস্থান করে কর্মসূচি পালন শুরু করে। যা চলে দুপুর ১ টা পর্যন্ত। কর্মসূচিতে বরিশাল জেলার ছয়টি পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।

বাংলাদেশ পৌরসভা সার্ভিস অ্যাসোসিয়েশনের বরিশাল জেলার সভাপতি শফিউল ইসলামের সভাপতিত্বে অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, সদস্য নুরুজ্জামান খান, জেলা শাখার সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান, বিভাগীয় যুগ্ম-সাধারণ সম্পাদক কামরুল হাসান সুপন, সাংগঠনিক সম্পাদক কাওসার হোসেন প্রমুখ।

এ সময় বক্তারা অবিলম্বে বেতন-ভাতা ও পেনশন সুবিধাসহ সব প্রকার সরকারি সুবিধা বাংলাদেশ সরকারের রাজস্ব তহবিল থেকে পাওয়ার জন্য এক দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানান। তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলেও জানান সংগঠনের নেতারা।

এদিকে কর্মবিরতি দিয়ে অবস্থান কর্মসূচি চলার পাশাপাশি মঙ্গলবার সকাল ৬টা থেকে আগামীকাল বুধবার সকাল ৬ টা পর্যন্ত সড়ক বাতি, কঞ্জারভেন্সি সেবাসহ অন্যান্য সব দফতরের সেবা বন্ধ থাকবে বলে জানান সংগঠনের নেতারা।

বিভাগীয় যুগ্ম-সাধারণ সম্পাদক কামরুল হাসান সুপন বলেন, বরিশাল জেলার ছয়টি পৌরসভার পাশাপাশি বিভাগের ২৭টি পৌরসভায় মঙ্গলবার এ কর্মসূচি দেওয়া হয়।

এ কর্মসূচিতে বরিশাল জেলার প্রায় পাঁচ’শ কর্মকর্তা-কর্মচারীসহ বিভাগের ২ হাজার তিন’শ কর্মকর্তা-কর্মচারী অংশ নেন।

গত সোমবার (১ জুলাই) সকাল ৯টায় পৌরসভা কার্যালয় চত্বরে অবস্থান নিয়ে তারা কর্মবিরতি পালন করেন। যা চলে বিকেল ৫টা পর্যন্ত।

সম্পর্কিত পোস্ট

বরিশাল-৪ আসনে ধানের শীষের পক্ষে প্রকৌশলীদের গণসংযোগ

banglarmukh official

বরিশালে খালেদা জিয়ার জীবনভিত্তিক প্রামাণ্যচিত্রের উদ্বোধন

banglarmukh official

বরিশালে প্রেমিককে ভিডিও কলে রেখে তরুণীর আত্মহত্যা

banglarmukh official

ঝালকাঠিতে যৌথবাহিনীর অভিযানে আটক ৪, মাদক-নগদ টাকা উদ্ধার

banglarmukh official

বরিশালে সাজাপ্রাপ্ত বিএনপি নেতা সেনাবাহিনীর হাতে আটক

banglarmukh official

সহকর্মীদের চোখের জলে সাংবাদিক তুষারের শেষ বিদায়

banglarmukh official