মার্চ ১৫, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
প্রশাসন বরিশাল

বরিশালে নবাগত বিভাগীয় কমিশনারের মতবিনিময় সভা

নবাগত বিভাগীয় কমিশনার মোঃ শওকত আলী এর সাথে বরিশাল জেলা পর্যায়ের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৮ জুলাই) সকাল ১০ টায় জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয় সম্মেলন কক্ষে নবাগত এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশালের নবাগত বিভাগীয় কমিশনার মোঃ শওকত আলী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ জাহাঙ্গীর হোসেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম বিপিএম বার, সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফারুক আহমদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক এমপি তালুকদার মোঃ ইউনুস, জেলা সিভিল সার্জন ডাঃ মারিয়া হাসান, সরকারি ব্রজমোহন কলেজ অধ্যক্ষ প্রফেসর ড. গোলাম কিবরিয়া, বীর মুক্তিযোদ্ধা প্রদীপ কুমার ঘোষ পুতুল ও বরিশাল মেট্রোপলিটন প্রেসক্লাব সভাপতি কাজী আবুল কালাম আজাদ। অনুষ্ঠানে বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা বৃন্দরা উপস্থিত ছিলেন। শুরুতে পরিচিত পর্ব অনুষ্ঠিত হয়। পরে সংক্ষিপ্ত এক আলোচনা অতিথিরা বরিশাল জেলা ও বিভাগের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরে আলোচনা করেন।

সম্পর্কিত পোস্ট

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার

Banglarmukh24

বরিশাল-৪ আসনে ধানের শীষের পক্ষে প্রকৌশলীদের গণসংযোগ

banglarmukh official

বরিশালে খালেদা জিয়ার জীবনভিত্তিক প্রামাণ্যচিত্রের উদ্বোধন

banglarmukh official

বরিশালে প্রেমিককে ভিডিও কলে রেখে তরুণীর আত্মহত্যা

banglarmukh official

ঝালকাঠিতে যৌথবাহিনীর অভিযানে আটক ৪, মাদক-নগদ টাকা উদ্ধার

banglarmukh official

বরিশালে সাজাপ্রাপ্ত বিএনপি নেতা সেনাবাহিনীর হাতে আটক

banglarmukh official