মার্চ ১৯, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
বরিশাল

বরিশালে সাঁতরে নদী পার হতে গিয়ে নিখোঁজ তরুণের লাশ উদ্ধার

বরিশালে বন্ধুদের সঙ্গে সাঁতরে নদী পার হতে গিয়ে স্পিড বোটের টেউয়ে নিখোঁজ তরুণের মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (১৩ জুলাই) বেলা পৌনে ১২টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের বরিশাল নৌ স্টেশনের লিডার নজরুল ইসলাম।

তিনি জানান, মঙ্গলবার (১২ জুলাই) দুপুরে বরিশাল সদর উপজেলার সাহেবেরহাট কলেজ গেট সংলগ্ন কড়ইতলা নদীতে নিখোঁজ হন সুজন মল্লিক (১৮)। খবর পেয়ে তারা সন্ধ্যা পর্যন্ত অভিযান চালান। রাত হওয়ায় অভিযান স্থগিত করেন। বুধবার সকালে তারা ও কোস্টগার্ডের ডুবুরিরা অভিযান শুরু করেন। কড়ইতলা নদীর ঘটনাস্থল থেকে অন্তত ৩০ ফুট দূর থেকে মরদেহ উদ্ধার করে কোষ্টগার্ডের ডুবুরি দল।

সুজন বরিশাল সদর উপজেলার টুঙ্গীবাড়ীয়া ইউনিয়নের বিশারদ গ্রামের বাসিন্দা ইসাহাক মল্লিকের ছেলে। তিনি রাজধানীর উত্তরায় একটি ফার্মেসির সেলসম্যান হিসেবে চাকরি করতেন।

সুজনের ভাই সবুজ মল্লিক জানান, ঈদের ছুটিতে সুজন বাড়িতে এসেছে। দুপুরে ৫/৬ জন বন্ধুদের নিয়ে কড়ইতলা নদীর বন্দর থানা সংলগ্ন এলাকায় গোসল করতে নামে। বন্ধুরা সাঁতরে নদীর অপর প্রান্তে যায়, তবে পুনরায় ফেরার সময় নদীর মধ্যখানে আসার পর একটি স্পিড বোট আসে। এতে টেউয়ের তোড়ে সুজন ডুবে যায়।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, সাঁতরে নদী পার হতে গিয়ে ডুবে নিখোঁজ তরুণের মরদেহ উদ্ধার করা হয়েছে। স্পিড বোটের টেউয়ের তোড়ে ডুবে গেছে কিনা জানেন না বলে ওসি জানিয়েছেন। তবে নিখোঁজ সুজনের ভাই সবুজ দাবি করেছে, এ সংক্রান্ত একটি ভিডিও তার কাছে রয়েছে।

সম্পর্কিত পোস্ট

বরিশাল-৪ আসনে ধানের শীষের পক্ষে প্রকৌশলীদের গণসংযোগ

banglarmukh official

বরিশালে খালেদা জিয়ার জীবনভিত্তিক প্রামাণ্যচিত্রের উদ্বোধন

banglarmukh official

বরিশালে প্রেমিককে ভিডিও কলে রেখে তরুণীর আত্মহত্যা

banglarmukh official

ঝালকাঠিতে যৌথবাহিনীর অভিযানে আটক ৪, মাদক-নগদ টাকা উদ্ধার

banglarmukh official

বরিশালে সাজাপ্রাপ্ত বিএনপি নেতা সেনাবাহিনীর হাতে আটক

banglarmukh official

সহকর্মীদের চোখের জলে সাংবাদিক তুষারের শেষ বিদায়

banglarmukh official