মার্চ ১৫, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
জেলার সংবাদ প্রশাসন বরিশাল

বরিশালে ২ কেজি গাঁজা সহ আটক ১

তানজিম হোসাইন রাকিবঃ বিএমপি গোয়েন্দা শাখার জোন-১ এর টিম-২ গোপন সংবাদের ভিত্তিতে ২৯-০৭-২০২২ খ্রিঃ, রাত ২১:৫০ ঘটিকায় বিএমপি কোতয়ালী মডেল থানাধীন বিসিসি ২৪নং ওয়ার্ডের ধানগবেষনা রোড খেয়াঘাট মুক্তিযোদ্ধা সড়কস্থ মোঃ পলাশ হাওলাদার ও মোসাঃ আছমা বেগম এর বসত ঘরে অভিযান পরিচালনা করেন।

অভিযান পরিচালনায় অভিযুক্ত ১) মোসাঃ আছমা বেগম (২৮), স্বামী- মোঃ পলাশ হাওলাদার, পিতা- মোঃ আশরাফ আলী শিকদার, মাতা- মোসাঃ ছলেহা বেগম, সাং- ধানগবেষনা রোড খেয়াঘাট (মুক্তিযোদ্ধা সড়ক), বিসিসি ২৪নং ওয়ার্ড, থানা- কোতয়ালী মডেল, বিএমপি, বরিশাল এর হেফাজত হতে ০২ (দুই) কেজি গাঁজা উদ্ধার পূর্বক তাহাকে আটক করেন। এ সময় অপর অভিযুক্ত ২) মোঃ পলাশ হাওলাদার (২৮), পিতা- মৃতঃ শামছুল হক হাওলাদার, মাতা- মোসাঃ তাসলিমা বেগম, সাং- ধানগবেষনা রোড খেয়াঘাট (মুক্তিযোদ্ধা সড়ক), বিসিসি ২৪নং ওয়ার্ড, থানা- কোতয়ালী মডেল, বিএমপি, বরিশাল সু-কৌশলে পালিয়ে যায়।

ধৃত ও পলাতক অভিযুক্তের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সম্পর্কিত পোস্ট

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার

Banglarmukh24

বরিশাল-৪ আসনে ধানের শীষের পক্ষে প্রকৌশলীদের গণসংযোগ

banglarmukh official

বরিশালে খালেদা জিয়ার জীবনভিত্তিক প্রামাণ্যচিত্রের উদ্বোধন

banglarmukh official

বরিশালে প্রেমিককে ভিডিও কলে রেখে তরুণীর আত্মহত্যা

banglarmukh official

ঝালকাঠিতে যৌথবাহিনীর অভিযানে আটক ৪, মাদক-নগদ টাকা উদ্ধার

banglarmukh official

বরিশালে সাজাপ্রাপ্ত বিএনপি নেতা সেনাবাহিনীর হাতে আটক

banglarmukh official