মার্চ ১৯, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
বরিশাল শিক্ষাঙ্গন

বরিশাল মেরিন একাডেমিতে ভর্তি আবেদনের শেষ তারিখ ৩১ জুলাই

নিজস্ব প্রতিবেদকঃ দেশের সরকারি-বেসরকারি মেরিটাইম শিক্ষা প্রতিষ্ঠানে মেরিন ক্যাডেট (নটিক্যাল/ইঞ্জিনিয়ারিং) প্রশিক্ষণ কোর্সে ২০২২-২০২৩ সেশনে ভর্তির জন্য অনলাইনে আবেদনপপত্র আহ্বান করেছে নৌপরিবহন অধিদপ্তর। আবেদনপত্র জমা দেওয়ার শেষ সময় ৩১ জুলাই।

রোববার (১৭ জুলাই) নৌ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম খান এ তথ্য জানিয়েছেন।

সরকারি শিক্ষা প্রতিষ্ঠান- বাংলাদেশ মেরিন একাডেমি চট্টগ্রাম; বাংলাদেশ মেরিন একাডেমি পাবনা; বাংলাদেশ মেরিন একাডেমি বরিশাল; বাংলাদেশ মেরিন একাডেমি রংপুর; বাংলাদেশ মেরিন একাডেমি সিলেট ও মেরিন ফিসারিজ একাডেমি চট্টগ্রাম এবং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান- ঢাকার ইন্টারন্যাশনাল মেরিটাইম একাডেমি, ওয়েস্টার্ন মেরিটাইম একাডেমি এবং চট্টগ্রামের মাস মেরিন একাডেমির জন্য আবেদনপত্র আহ্বান করা হয়েছে।

মেরিন ক্যাডেট (নটিক্যাল/ইঞ্জিনিয়ারিং) প্রশিক্ষণ কোর্সে ২০২২-২০২৩ সেশনে ভর্তির জন্য ৫৯০টি আসন রয়েছে। ২৫টি মহিলা আসনসহ সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের জন্য আসন সংখ্যা ৪৩০টি। এর মধ্যে বাংলাদেশ মেরিন একাডেমি চট্টগ্রামের মহিলা আসন ২০টি এবং মেরিন ফিসারিজ একাডেমি চট্টগ্রামের মহিলা আসন ৫টি। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের জন্য আসন ১৬০টি।

নৌপরিবহন অধিদপ্তরের ওয়েবসাইটের (www.dos.gov.bd) মাধ্যমে অনলাইনে আবেদন করা যাবে। আবেদনের নির্দেশিকা ওয়েবসাইটে দেওয়া আছে। প্রয়োজনে যোগাযোগের জন্য মোবাইল নম্বর- ০১৮১০০০১১৯০।

জাহাঙ্গীর আলম জানান, লিখিত পরীক্ষার তারিখ, সময় এবং কেন্দ্র পরবর্তি সময়ে মোবাইলে এসএমএসের মাধ্যমে জানানো হবে।

সম্পর্কিত পোস্ট

বরিশাল-৪ আসনে ধানের শীষের পক্ষে প্রকৌশলীদের গণসংযোগ

banglarmukh official

বরিশালে খালেদা জিয়ার জীবনভিত্তিক প্রামাণ্যচিত্রের উদ্বোধন

banglarmukh official

বরিশালে প্রেমিককে ভিডিও কলে রেখে তরুণীর আত্মহত্যা

banglarmukh official

ঝালকাঠিতে যৌথবাহিনীর অভিযানে আটক ৪, মাদক-নগদ টাকা উদ্ধার

banglarmukh official

বরিশালে সাজাপ্রাপ্ত বিএনপি নেতা সেনাবাহিনীর হাতে আটক

banglarmukh official

সহকর্মীদের চোখের জলে সাংবাদিক তুষারের শেষ বিদায়

banglarmukh official