ফেব্রুয়ারি ২১, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
প্রশাসন বরিশাল

বিএমপি’র বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

তানজিম হোসাইন রাকিবঃ “আমরা একত্রে কাজ করার স্মৃতিকে লালন করি”

এই প্রতিপাদ্য কে সামনে রেখে আজ ২৭ জুলাই ২০২২ খ্রিঃ সকাল ১১:৩০ ঘটিকায় বিএমপি পুলিশ অফিসার্স মেস মিলনায়তনে অতিরিক্ত পুলিশ কমিশনার অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ফিন্যান্স জনাব প্রলয় চিসিম, অতিরিক্ত পুলিশ কমিশনার ক্রাইম এন্ড অপারেশন জনাব মােহাম্মদ এনামুল হক এবং সহকারী পুলিশ কমিশনার, স্টাফ অফিসার জনাব মােঃ ইব্রাহীম সহ বিএমপি’র শীর্ষ তিন কর্মকর্তার বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মানিত পুলিশ কমিশনার বিএমপি জনাব মোঃ সাইফুল ইসলাম, বিপিএম-বার, মহোদয়।

এ সময় সম্মানিত প্রধান অতিথি মহোদয় তার বক্তব্যে বিদায়ী অতিথিদের সম্পর্কে বলেন, “পেশাগত ক্ষেত্রে বিদায়ী অতিথিগণ সকলেই অত্যন্ত দক্ষ, চৌকস ও মেধাবী পুলিশ কর্মকর্তা। আমি তাদের ব্যক্তিগত ও পেশাগত জীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করি”

এ সময় আরো উপস্থিত ছিলেন, উপ-পুলিশ কমিশনার সদর দপ্তর জনাব মােহাম্মদ নজরুল হােসেন, উপ-পুলিশ কমিশনার সাপ্লাই এন্ড লজিস্টিকস জনাব মােঃ জুলফিকার আলী
হায়দার, উপ-পুলিশ কমিশনার উত্তর জনাব মােহাম্মদ জাকির হােসেন মজুমদার, পিপিএম-সেবা, উপ পুলিশ কমিশনার দক্ষিণ জনাব মােঃ আলী আশরাফ ভুঞা, বিপিএম-বার, উপ-পুলিশ কমিশনার ট্রাফিক জনাব এস এম তানভীর আরাফাত পিপিএম-বার, উপ-পুলিশ কমিশনার সিএসবি জনাব খান মুহাম্মদ আবু নাসের, উপ-পুলিশ কমিশনার ডিবি জনাব মােঃ মনজুর রহমান, পিপিএম-বার সহ বিএমপি’র অন্যান্য শীর্ষ কর্মকর্তাবৃন্দ।

সম্পর্কিত পোস্ট

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার

Banglarmukh24

বরিশাল-৪ আসনে ধানের শীষের পক্ষে প্রকৌশলীদের গণসংযোগ

banglarmukh official

বরিশালে খালেদা জিয়ার জীবনভিত্তিক প্রামাণ্যচিত্রের উদ্বোধন

banglarmukh official

বরিশালে প্রেমিককে ভিডিও কলে রেখে তরুণীর আত্মহত্যা

banglarmukh official

ঝালকাঠিতে যৌথবাহিনীর অভিযানে আটক ৪, মাদক-নগদ টাকা উদ্ধার

banglarmukh official

বরিশালে সাজাপ্রাপ্ত বিএনপি নেতা সেনাবাহিনীর হাতে আটক

banglarmukh official