মার্চ ১৭, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
অপরাধ জেলার সংবাদ বরিশাল

‘যেদিন ছেলের আত্মা শান্তি পাবে সেদিনই শান্ত হবো’ : রিফাতের বাবা

নিউজ ডেস্ক :

‘আমার ছেলে রিফাতকে যারা হত্যা করেছে তাদের বিচার হচ্ছে তাই আমি খুশি। তবে যেদিন আমার ছেলের আত্মা শান্তি পাবে সেদিনই আমি শান্ত হবো। ছেলে হারানোর ব্যথা সেই বোঝে যার ছেলে অকালে মারা যায়।’

শনিবার (২০ জুলাই) দুপুরে বরগুনা সদর থানার সামনে দাঁড়িয়ে রিফাতের বাবা দুলাল শরীফ বাংলানিউজকে এ কথা বলেন।

‘রাজনৈতিকভাবে আপনি প্রভাবিত হচ্ছেন কি না’ এমন প্রশ্নের জবাবে দুলাল শরীফ বলেন, ছেলে হারানোর শোকে আমি কাতর, রাজনৈতিক প্রভাব এখানে আসলো কোথা থেকে। ছেলে হত্যার বিচার পেলেই আমি খুশি।

এ সময় তিনি সাংবাদিক, প্রশাসনসহ সবাইকে ধন্যবাদ জানিয়ে বাকি আসামিদের দ্রুত গ্রেফতারের জন্য প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন।

বরগুনা পুলিশ সুপার (এসপি) মো. মারুফ হোসেন জানান, এ হত্যা মামলায় এখন পর্যন্ত ১৬ অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে রিফাতের স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নিসহ ১৩ জন অভিযুক্ত রিফাত হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন। এছাড়া এ মামলার দুজন অভিযুক্ত রিমান্ডে রয়েছে। আর এ মামলার প্রধান অভিযুক্ত ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন।

সম্পর্কিত পোস্ট

বরিশাল-৪ আসনে ধানের শীষের পক্ষে প্রকৌশলীদের গণসংযোগ

banglarmukh official

বরিশালে খালেদা জিয়ার জীবনভিত্তিক প্রামাণ্যচিত্রের উদ্বোধন

banglarmukh official

বরিশালে প্রেমিককে ভিডিও কলে রেখে তরুণীর আত্মহত্যা

banglarmukh official

ঝালকাঠিতে যৌথবাহিনীর অভিযানে আটক ৪, মাদক-নগদ টাকা উদ্ধার

banglarmukh official

বরিশালে সাজাপ্রাপ্ত বিএনপি নেতা সেনাবাহিনীর হাতে আটক

banglarmukh official

সহকর্মীদের চোখের জলে সাংবাদিক তুষারের শেষ বিদায়

banglarmukh official