মার্চ ১৭, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
অপরাধ জেলার সংবাদ প্রশাসন বরিশাল

রিফাত হত্যায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি রিশান ফরাজীর

নিউজ ডেস্ক :

রিফাত শরীফ হত্যা মামলার এজাহারভুক্ত তিন নম্বর আসামি রিশান ফরাজী হত্যার দায় স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। আজ সোমবার (২২ জুলাই) বিকাল সোয়া ৪টার দিকে তাকে বরগুনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সিরাজুল ইসলাম গাজীর আদালতে হাজির করা হয়। সন্ধ্যার দিকে তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। মামলার তদন্তকারী কর্মকর্তা বরগুনা থানার পরিদর্শক (তদন্ত) মো. হুমায়ুন কবির এ তথ্য নিশ্চিত করেছেন।

বরগুনার পুলিশ সুপার মো. মারুফ হোসেন জানিয়েছেন, এপর্যন্ত রিফাত শরীফ হত্যা মামলার ১৫ জনকে গ্রেফতার করা হয়েছে। তারা সবাই হত্যার দায় স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। প্রধান আসামি নয়ন বন্ড গত ২ জুলাই ভোররাতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন
গত ১৮ জুলাই সকাল ১০টার দিকে রিশান ফরাজীকে গ্রেফতার করা হয়। পরের দিন আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়। রিমান্ডের মেয়াদ শেষ হওয়ার একদিন আগেই রিশান ফরাজীকে আদালতে হাজির করা হয়েছে। ১৬৪ ধারায় জবানবন্দি শেষে রিশান ফরাজীকে বরগুনা কারাগারে পাঠানো হয়েছে।

রিফাত শরীফ হত্যা মামলার এজাহারভুক্ত ১২জন আসামির মধ্যে এখনও চার আসামি গ্রেফতার হয়নি। তারা হচ্ছেন, মামলার ৫ নম্বর আসামি মুসা, ৭ নম্বর আসামি মোহাইমিনুল ইসলাম সিফাত, ৮ নম্বর আসামি রায়হান ও ১০ নম্বর আসামি রিফাত হাওলাদার। আগামী ৩১ জুলাই মামলার চার্জ গঠনের তারিখ ধার্য রয়েছে।

উল্লেখ্য, গত ২৬ জুন সকালে প্রকাশ্যে দিবালোকে বরগুনা সরকারি কলেজ গেটের সামনে রিফাত শরীফকে কোপায় দুর্বৃত্তরা। বরিশাল নেওয়ার পথে ওইদিন বিকাল ৪টার দিকে রিফাত শরীফ মারা যান। এ ঘটনায় রিফাতের বাবা আবদুল হালিম দুলাল শরীফ বাদী হয়ে ১২ জনকে আসামি করে বরগুনা থানায় হত্যা মামলা দায়ের করেছেন।

সম্পর্কিত পোস্ট

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার

Banglarmukh24

বরিশাল-৪ আসনে ধানের শীষের পক্ষে প্রকৌশলীদের গণসংযোগ

banglarmukh official

বরিশালে খালেদা জিয়ার জীবনভিত্তিক প্রামাণ্যচিত্রের উদ্বোধন

banglarmukh official

বরিশালে প্রেমিককে ভিডিও কলে রেখে তরুণীর আত্মহত্যা

banglarmukh official

ঝালকাঠিতে যৌথবাহিনীর অভিযানে আটক ৪, মাদক-নগদ টাকা উদ্ধার

banglarmukh official

বরিশালে সাজাপ্রাপ্ত বিএনপি নেতা সেনাবাহিনীর হাতে আটক

banglarmukh official